ইতালি প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১১:১৪ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০২:১৫ এএম
অনলাইন সংস্করণ

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী নারী ‍কল্যাণ সংঘ ইতালির নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
আত্মপ্রকাশ অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী নারী ‍কল্যাণ সংঘ ইতালির নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

ইতালির রোমে প্রবাসী নারীদের প্রথম আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ -এর জমকালো আয়োজনের মধ্য দিয়ে নব গঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রোমের সুন্দরবন রেস্টুরেন্ট হল রুমে আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের সভাপতি শাহীন আক্তার রীনা। সাধারণ সম্পাদক আখিঁ সীমা কাওসার ও যুগ্ম সাধারণ সম্পাদক কামনুর নাহার এলির যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির ইতালির সাধারণ সম্পাদক জহিরুল আলম।

এতে প্রধান বক্তা ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির উপদেষ্টা তৌহিদ কাদের, বিশেষ বক্তা ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আলাউদ্দিন শিমুল। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির সভাপতি আনোয়ারুল আজিম সিমনে, বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সিনিয়র সভাপতি মো. বাহর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল এহসান মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল হক টিপু, বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন, বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক আহ্বায়ক রেজাউল হক মিন্টু, ফেনী জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক একে আজাদসহ বৃহত্তর নোয়াখালীর সিনিয়র নেতারা।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাহিদা হুদা। নোয়াখালীর ওপর প্রতিবেদন পাঠ করে সংগঠনের সাংগঠনিক সম্পাদক তৃষা সেনগুপ্ত। এ সময় বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটির নেতাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় অনুষ্ঠানের অতিথিরা বলেন, রোম কমিউনিটিতে প্রথম আঞ্চলিক নারী সংগঠন গঠন করে বৃহত্তর নোয়াখালীর নারীরা দৃষ্টান্ত স্থাপন করলেন। নিজের অঞ্চল তথা কমিউনিটির নারী দের সুখ দুঃখে পাশে থাকবে এমনটাই প্রত্যাশা।

এ সময় নবনির্বাচিত নেতারা বলেন, শুধু নোয়াখালী নয়, প্রবাসে বাংলাদেশকে তুলে ধরতে চাই। এ সময় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের উপস্থিত ছিলেন সহ-সভাপতি লাজমি জাবীন তিশা, সাজিদা আক্তার সুরমা, ফারজানা আক্তার, জাকির সুলতানা, সালেহা আক্তার, সুলতানা আক্তার রোজি, আবিদা সুলতানা, ফারজু আজাদ, নুসরাত জাহান লায়লী, সুলতানা আফসার, রোজিনা আক্তার, সাহান উদ্দিন, আফরোজা আক্তার মিলিসহ সাধারণ সম্পাদক রোমানা রুমি, বিলকিস বেগম, সাংগঠনিক সম্পাদক রোকসানা মেবিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবা চৌধুরী সুমি, আফরোজা সিদ্দিকী সেফা, দপ্তর সম্পাদক নুসরাত জাহান কাসফি, ক্রীড়া সম্পাদক স্মৃতি, আন্তর্জাতিক সম্পাদক সৌরভী শিল্পী আক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X