কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ঐশ্বরিয়ার মতো সুন্দর চোখ পেতে যে পরামর্শ দিলেন মন্ত্রী

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

বিশ্বসুন্দরী বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের চোখ দেখে পাগল হননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। অপূর্ব সেই চোখ। কিন্তু কীভাবে এমন গহিন সুন্দর চোখ পেলেন তিনি? এবার সেই রহস্যই যেন ফাঁস করলেন বিজেপি নেতা এবং মহারাষ্ট্রের মন্ত্রী বিজয়কুমার গাভিট। তার বক্তব্য শুনে অবাক হয়েছে মহারাষ্ট্র ও ভারতের মানুষ।

সম্প্রতি নিজ বিধানসভা কেন্দ্র নন্দুরবারের এক জনসভায় বক্তব্যে বিজয়কুমার গাভিট দাবি করেন, নিয়মিত মাছ খাওয়ার কারণেই সুন্দর চোখের অধিকারী হয়েছেন ঐশ্বরিয়া। অন্যরাও একই কাজ করলে আকর্ষণীয় চোখ এবং ঝলমলে মসৃণ ত্বক পেতে পারেন।

এদিকে মন্ত্রীর এমন বক্তব্য মুর্হূতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজয়কুমার গাভিট বলেন, যারা নিয়মিত মাছ খায় তাদের ত্বক হয় খুবই মসৃণ এবং তাদের চোখ হয় উজ্জ্বল। এই অবস্থায় কেউ আপনার দিকে তাকালে সে আপনার দিকে আকৃষ্ট হয়ে পড়বে।

নিজের বক্তব্যে মাছের উপকারিতাও ব্যাখ্যা করেছেন গাভিট। বলেন, মাছের শরীরে তেল থাকে। তাই মাছ খেলে ত্বক হয় মসৃণ।

মহারাষ্ট্রের মন্ত্রীর এমন বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার নিচে মজার মজার সব মন্তব্য করছেন নেটিজেনরা। পাশাপাশি একাধিক রাজনৈতিক নেতার কটাক্ষের মুখে পড়েছেন গাভিট।

এনসিপি বিধায়ক অমল মিটকারি বলেছেন, আলটপকা মন্তব্য না করে নিজের দপ্তরের কাজ সামলান মন্ত্রী।’ বিজেপি বিধায়ক নীতীশ রানেও দলীয় নেতার আজব দাবিকে ব্যঙ্গ করেছেন।

তিনি বলেন, আমি রোজ মাছ খাই। তাহলে আমার চোখও তো ঐশ্বরিয়ার মতো হওয়া উচিত ছিল। আমি গাভিট সাহেবকে জিজ্ঞাসা করব, এ ব্যাপারে কোনো গবেষণা আছে কি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১০

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১১

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১২

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৩

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৪

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৫

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৬

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৭

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১৮

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৯

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

২০
X