বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রাক্তন দুই স্ত্রী ও প্রেমিকার সঙ্গে পার্টিতে আমির খান

প্রাক্তন দুই স্ত্রী ও প্রেমিকার সঙ্গে পার্টিতে আমির খান। ছবি : ভিডিওর স্ক্রিনশট
প্রাক্তন দুই স্ত্রী ও প্রেমিকার সঙ্গে পার্টিতে আমির খান। ছবি : ভিডিওর স্ক্রিনশট

বলিউড অভিনেতা আমির খানের সম্প্রতি নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় তিনি একটি পার্টিতে উপস্থিত হয়েছেন। একই পার্টিতে তার সঙ্গে উপস্থিত আছেন তার সাবেক দুই স্ত্রী ও বর্তমান প্রেমিকা। খবর : টেলিগ্রাফ ইন্ডিয়া

পুরোনো এই ভিডিওটি ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের বিবাহ বার্ষিকীর। যেখানে পরিবারসহ উপস্থিত ছিলেন আমির। যার একটি ছোট্ট ক্লিপস সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এই পেসার। সেখানেই তাকে দেখা যায় কিরণ রাও ও রিনা দত্তের সঙ্গে তার বর্তমান প্রেমিকা প্রেমিকা গৌরী স্প্র্যাটকে দেখা যায়।

এদিকে ভিডিও টি নতুন করে আলোচনায় আসার কারণ হচ্ছে শুক্রবার (১৪ মার্চ) নিজের ৬০তম জন্মদিনের ঠিক আগের দিন রাতে আমির পাপারাজ্জিদের সঙ্গে তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।

জানা গেছে, গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বাসিন্দা এবং বর্তমানে আমির খান ফিল্মস-এ কাজ করছেন। পেশাগতভাবে তিনি একজন হেয়ারড্রেসার এবং লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং এবং ফটোগ্রাফিতে এফডিএ ডিগ্রি অর্জন করেছেন। গৌরীর মা তামিল এবং বাবা আইরিশ, আর তার দাদা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি ছয় বছর বয়সী এক সন্তানের মা। এর আগে আমির ১৯৮৬ সালে রীনা দত্তকে এবং ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X