বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

তামান্নার আরও এক আইটেম গানে

তামান্না ভাটিয়া। ছবি : সংগৃহীত
তামান্না ভাটিয়া। ছবি : সংগৃহীত

ভারতের বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। যার সৌন্দর্য ও গ্ল্যামার গত কয়েক বছর ধরে মুগ্ধ করে যাচ্ছে দর্শকদের। যার কারণে এখন অভিনয়ের চেয়ে আইটেম গানেই বেশি দেখা যাচ্ছে এ নায়িকাকে।

তামান্না ভাটিয়া। ছবি : সংগৃহীত

সেই ধারাবাহিকতায় দক্ষিণী এ সুন্দরী আবারও হাজির হয়েছেন নতুন একটি আইটেম গান নিয়ে। মুক্তির অপেক্ষায় থাকা ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানে পারফর্ম করেছেন তিনি।

টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। ছবি : সংগৃহীত

গানটি টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ১১ এপ্রিল। প্রকাশের পর থেকেই এটি আছে আলোচনায়। যার ফলে মাত্র পাঁচ ঘণ্টাতেই ২০ লাখের বেশি দর্শক দেখে ফেলে গানটি।

একটি বিজ্ঞাপনের ফটোশুটে তামান্না ভাটিয়া। ছবি : সংগৃহীত

এর আগে সামাজিকমাধ্যমে এ গানের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যেখানে দেখা যায় সোনালি পোশাকে তামান্না ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, চুল বাতাসে উড়ছে, পেছনে দাঁড়িয়ে আছেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররা। সেই ক্লিপ দেখার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

এর আগে ‘জেলার’ সিনেমায় ‘কাভালা’ গানে নাচেন তিনি। ছবি : সংগৃহীত

এদিকে ‘জেলার’ সিনেমায় ‘কাভালা’ গানে পারফর্ম করার পর তামান্নাকে নতুনভাবে দেখা শুরু করেছেন দর্শক। তার নাচ এতটাই সাড়া ফেলেছে যে, নির্মাতারাও শুধু নাচের জন্য অভিনেত্রীকে নিয়ে আলাদাভাবে ভাবা শুরু করেছেন।

প্রকাশ পাওয়া তামান্নার নতুন ‘নাশা’ গানটি ‘রেইড-২’ সিনেমায় ব্যবহার করা হবে। রাজকুমার গুপ্ত পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাবে মের ১ তারিখ। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। এর আগে ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এই সিক্যুয়েলের প্রথম সিনেমা ‘রেইড’। এবার আসছে দ্বিতীয় কিস্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১০

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১১

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১২

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৩

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৪

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৫

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৬

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৭

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৮

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৯

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

২০
X