কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

শাহরুখের ‘জওয়ান’ নিয়ে নকলের অভিযোগ!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘পাঠান’ সিনেমার আকাশচুম্বী সফলতার পর মুক্তি পাচ্ছে বলিউড বাদশার ‘জওয়ান’। মুক্তির আগেই গুঞ্জন উঠেছে এই সনিমো নিয়ে। বলা হচ্ছে সিনেমাটি বিখ্যাত স্প্যানিশ ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’-এর হিন্দি সংস্করণ। ‘জওয়ান’ সিনেমাতে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলিউড বাদশাকে।

নেটিজেনরা বলছেন, ‘জওয়ান’ সিনেমা যে সিনেমার নকল তার নাম ‘মানি হাইস্ট’। স্প্যানিশ এ ওয়েব সিরিজে প্রফেসর সাতজনকে নিয়ে টিম বানিয়েছিলেন। তারা সংঘবদ্ধ হয়ে স্পেনের রিজার্ভ ব্যাংক লুট করে। টিমে ছিল টোকিয়া, নাইরোবি, রাকেলের মতো নারীরা। এদিকে ‘জওয়ান’ সিনেমার প্রিভিউতে শাহরুখের চারপাশে সশস্ত্র প্রমিলা বাহিনীকে দেখা গেছে। যা নকলের গুঞ্জনকে শতভাগ উসকে দিয়েছে। এমন গুঞ্জনে অবশ্য চুপ নেই ‘জওয়ান’ সিনেমার সংশ্লিষ্টরা। মুখ খুলেছেন সিনেমাটির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি চাই দর্শক আরও একটু উৎসাহ ধরে থাকুক। ‘জওয়ান’ বড় পর্দায় আসলেই সব পরিষ্কার হয়ে যাবে। আনন্দবাজার এর প্রতিবেদন অনুযায়ী, এই জল্পনাকে আরও উসকে দিয়েছেন ‘জাওয়ান’ এর ‘কাস্টিং ডিরেক্টর’ মুকেশ ছাবড়া। তিনি বলেন, ‘আমি চাই দর্শক আরও একটু উৎসাহ ধরে রাখুন। যখন ‘জাওয়ান’ বড় পর্দায় আসবে তখনই পরিষ্কার হয়ে যাবে সবটা। ট্রেলার নিয়ে কি কম প্রশ্নের মুখে পড়তে হয়েছে! তবে এখনই রহস্যের উদ্‌ঘাটন করছি না। একটু সকলে অপেক্ষা করুন, বড় পর্দায় এই সিনেমা উপভোগ করবেন। আমি শুধু এতটুকু বলতে পারি, এটা শাহরুখের জীবনের একটা বিশেষ ছবি। আমার মনে হয় এই ছবি শাহরুখ ভক্তদের চমকে দেবে।’

আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘জাওয়ান’। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমাতে শাহরুখের বিপরীতে প্রথমবারের মত অভিনয় করেছেন দক্ষিণী নায়িকা নয়নতারা। এ ছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সঞ্জীতা। বিশেষ চরিত্রে দেখা দেবেন দীপিকা পাডুকোন। দেখা যেতে পারে আরেক দক্ষিণী তারকা থালাপতি বিজয় এবং সঞ্জয় দত্তকে।

এর আগেও ‘জিরো’ সিনেমার টিজার মুক্তির পর শাহরুখের বিরুদ্ধে নকলের অভিযোগ ছিল! ছবির গল্প বা টিজার নয়, শাহরুখের‍ বিরুদ্ধে কবিতার লাইন নকলের অভিযোগ এনেছেন এক ব্যক্তি। মিথিলেশ বারিয়া নামের ওই ব্যক্তির অভিযোগ ছিল, শাহরুখ কোনো অনুমতি ছাড়াই তার কবিতা ব্যবহার করেছেন।

২০১৫ সালে এই লাইনটি টুইটারে পোস্ট করেছিলেন মিথিলেশ। লাইনটি ছিল, ‘আমার শো দেখার জন্য আপনারা টিকিট কেটে অপেক্ষা করেন। তামাশাটাও পুরো হওয়া চাই।’ মিথিলেশের দাবি, শাহরুখ এই লাইনটি ব্যবহার করেছেন, লাইনটির জন্য মিথিলেশকে ক্রেডিট দেওয়া হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X