বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের পর বাংলাদেশেও ‘ফ্লপ’ সালমানের সিনেমা

বলিউড স্টার সালমান খান। ছবি : সংগৃহীত
বলিউড স্টার সালমান খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশে ভালো চলছে না বলিউড স্টার সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। ২৫ আগস্ট (শুক্রবার) দেশের ৩২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি।

ভারতেও সিনেমাটি ভালো চলেনি। সালমান খানের এই সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছে ভারতে মুক্তির কয়েক মাস পর।

স্টার সিনেপ্লেক্সের পাঁচ শাখায় প্রতিদিন ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ১৮টি শো দেখানো হচ্ছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ছবিটি একেবারেই চলছে না। অবশ্য এটি থেকে আমরা খুব একটা প্রত্যাশাও করিনি। একে তো পুরোনো সিনেমা, ওটিটিতেও চলে এসেছে অনেক আগে। তা ছাড়া ভারতেও চলেনি সিনেমাটি। তাই এখানে চার-পাঁচশ টাকা খরচ করে কে দেখবে এই সিনেমা!’

ঢাকার লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিনসহ অন্য হলগুলোর অবস্থা একই।

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানান, ‘সালমান খানের এই ছবি তারকাবিহীন বাংলাদেশের যে কোনো সিনেমার চেয়েও খারাপ যাচ্ছে।’

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’- সিনেমায় সালমান খানের নায়িকা পূজা হেগড়ে। এ ছাড়াও অভিনয় করেছেন জগপতি বাবু, জেসি গিল, ভেঙ্কটেশ, রাঘব জুয়াল, শেহনাজ গিল, পলক তিওয়ারি সতীশ কৌশিক প্রমুখ।

প্রায় ২২৫ কোটি রুপি খরচ করে নির্মিত হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। ভারত থেকে এটি ১১০ কোটি ৫৩ লাখ রুপি আয় করতে পেরেছে বলে সংবাদমাধ্যমের খবরে জানা যায়। বিশ্বব্যাপী এর আয় ১৮২ কোটি রুপি। এমনকি বক্স অফিস থেকে বাজেটের টাকাও তুলতে পারেনি ছবিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১০

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১১

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১২

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৩

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৪

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৫

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৬

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৭

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৮

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৯

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

২০
X