বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৬:০৪ পিএম
আপডেট : ২১ মে ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখের সঙ্গে মজা করতে গিয়ে বিব্রত ওয়ামিকা

শাহরুখ খান ও ওয়ামিকা গাব্বি । ছবি : সংগৃহীত
শাহরুখ খান ও ওয়ামিকা গাব্বি । ছবি : সংগৃহীত

বলিউডে এক স্বপ্নের মতো যাত্রা শুরু হয়েছিল ওয়ামিকা গাব্বির। পাঞ্জাবি সিনেমা, ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয়ের পর অবশেষে অ্যাটলির হাই-প্রোফাইল প্রজেক্ট ‘বেবি জন’-এ বড় ব্রেক পান তিনি। আর সে সুবাদেই ঘটে জীবনের সবচেয়ে স্মরণীয় এবং বিব্রতকর এক ঘটনা। সিনেমার শুটিংয়ের এক ফাঁকে প্রথমবার সাক্ষাৎ হয় বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে। তবে এ সাক্ষাৎ যেমন রোমাঞ্চকর হওয়ার কথা ছিল, বাস্তবে তা হয়ে দাঁড়ায় এক অদ্ভুত, চুপচাপ এবং খানিকটা বিব্রতকর মুহূর্ত।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ামিকা জানালেন সেই গল্প, যেখানে ‘নিজের হাত কেটে ফেলার’ নিছক এক রসিকতা মুহূর্তে থমকে দিয়েছিল পুরো সেটের পরিবেশ।

শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়ার বিষয়ে অভিনেত্রী বলেন, “আমরা সবাই ‘বেবি জন’র মহরতে ছিলাম, তখন শাহরুখ খান মাত্র ১৫ মিনিটের জন্য সেটে এলেন। আমার ভাই হার্দিকও আমার সঙ্গে ছিল। ওনার আগমনে সবাই এতটা মুগ্ধ হয়েছিল যে, তাকে ঘিরে দাঁড়িয়ে শুধু শুনছিল তার কথা। আমি আর হার্দিক পেছনে দাঁড়িয়ে ছিলাম আর ভাবছিলাম উনি যদি বিদায়ের আগে আমার সঙ্গে কথা বলেন, তখন আমি কী বলব। আমি হার্দিককে জিজ্ঞেস করলাম, ‘উনি যদি আমার সঙ্গে কথা বলেন, আমি কী বলব?’ হার্দিক মজা করে বলল, ‘তোমার হাত কেটে ফেল’। আমরা দুজনই এ নিয়ে হাসছিলাম।”

তিনি আরও বলেন, ‘এরপর বিদায় বেলায় সত্যিই যখন তিনি (শাহরুখ খান) আমার সঙ্গে দেখা করতে এলেন, তখন আমি তাকে বলি, আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগল স্যার, তবে আমার ভাই বলছিল আপনার সঙ্গে দেখা হলে আমি যেন হাত কেটে ফেলি, কিন্তু তা অবশ্য আমি করব না।’

অভিনেত্রী আরও বলেন, ‘এই কথাটি বলার সঙ্গে সঙ্গে চারপাশের সবাই যেন হিমশীতল। আমি আশা করেছিলাম শাহরুখ বুঝবেন এটি নিছক মজা। কিন্তু তিনি তো কিছু না বলেই হাঁটলেন সোজা।’ ওয়ামিকা বলেন, “আমি সত্যিই ভেবেছিলাম উনি হাসবেন বা কিছু বলবেন। কিন্তু উনি একদমই বুঝলেন না যে এটা নিছক ঠাট্টা। এরপর প্রোডাকশন টিমের একজন আমার কাছে এসে জিজ্ঞেস করল, ‘তুমি কি সত্যিই হাত কাটার কথা বললে?’ আমি লজ্জায় মাটিতে গেঁথে গিয়েছিলাম।”

এদিকে ২৩ মে মুক্তি পেতে চলেছে ওয়ামিকা গাব্বি অভিনীত এবং করণ শর্মার পরিচালনায় নির্মিত সিনেমা ‘ভুল চুক মাফ’। যেখানে ওয়ামিকার পাশাপাশি অভিনয় করেছেন রাজ কুমার রাও, ধনশ্রী ভার্মাসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X