বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কেন আলাদা হয়েছিলেন মুকুল-শিল্পা

মুকুল দেব। ছবি : সংগৃহীত
মুকুল দেব। ছবি : সংগৃহীত

বলিউডের পরিচিত মুখ, অভিনেতা মুকুল দেব আর নেই। ৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ‘ডন’, ‘সন অব সরদার’ ও ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’র এই অভিনেতা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মুকুলের। সুস্মিতা সেন ও শ্রুতি কাপুরের সঙ্গে কাজ করে প্রথম সিনেমাতেই নজর কাড়েন তিনি। এরপর একাধিক হিট সিনেমায় কাজ করেছেন, পাশাপাশি দেখা গেছে তাকে জনপ্রিয় টিভি ধারাবাহিকেও।

তবে রুপালি পর্দার আলো-ঝলমলে দুনিয়ার বাইরের জীবনটা ছিল অনেকটাই একাকী। ২০০০ সালে বিয়ে করেছিলেন শিল্পা নামের এক নারীকে। ২০০২ সালে তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান সিয়া। কিন্তু মাত্র চার বছরের মধ্যেই সেই সংসারে শুরু হয় দূরত্ব। ২০০৫ সালে স্ত্রী ও সন্তান দিল্লিতে স্থায়ীভাবে চলে গেলে একাই থেকে যান মুকুল।

মুকুল দেবের প্রতিবেশীরা জানান, ছোটখাটো বিষয় থেকেই সম্পর্কের অবনতি হয়। বিষয়গুলো সময়মতো মিটে গেলে হয়তো সংসারটা টিকে যেত। কেউ কাউকে এককভাবে দায় দিতে চান না তারা।

এ বিষয়ে মুকুলের সহশিল্পী বিন্দু দারা সিং ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘বাবা-মা’র মৃত্যুর পর থেকেই মুকুল নিজেকে গুটিয়ে ফেলেছিলেন। খুব একটা বাইরে বের হতেন না, কারো সঙ্গে মেলামেশাও করতেন না।’

মেয়ের সঙ্গে তার যোগাযোগ থাকলেও প্রাক্তন স্ত্রী শিল্পা তাকে আর কখনো দেখেননি। এমনকি মৃত্যুর পরও শেষবার দেখা করতে যাননি তিনি, এমনটিই জানিয়েছে ঘনিষ্ঠ মহল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X