বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১২:৩৪ পিএম
আপডেট : ২৪ মে ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পৃথিবীর মায়া ত্যাগ করলেন অভিনেতা মুকুল দেব, বলিউডে শোকের ছায়া

অভিনেতা মুকুল দেব। ছবি: সংগৃহীত
অভিনেতা মুকুল দেব। ছবি: সংগৃহীত

আরও এক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড। মাত্র ৫৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। শুক্রবার (২৩ মে) রাতে তার মৃত্যু হয়। এনডিটিভির খবরে এই তথ্য জানানো হয়েছে।

তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি। পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি।

তবে অভিনেত্র্রী দীপশিখা নাগপাল, যিনি মুকুল দেবের ঘনিষ্ঠ বন্ধু, ইনস্টাগ্রাম স্টোরিতে মুকুলের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না। শান্তিতে বিশ্রাম নাও।’

মুকুল দেবকে সর্বশেষ দেখা গিয়েছিল হিন্দি সিনেমা আন্থ দ্য ইন্ড’-এ। তিনি বলিউড অভিনেতা রাহুল দেবের ছোট ভাই।

১৯৯৬ সালে টেলিভিশন ধারাবাহিক মুমকিন-এ ‘বিজয় পাণ্ডে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা হয়। এরপর তিনি দূরদর্শনের জনপ্রিয় শো ‘এক সে বাধ কার এক’-এ অংশ নেন এবং ফেয়ার ফাংশন ইন্ডিয়ার প্রথম সিজন সঞ্চালনা করেন।

চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় ‘দাস্তাক’ সিনেমা দিয়ে, যেখানে তিনি এসিপি রোহিত মালহোত্রার চরিত্রে অভিনয় করেন।

অভিনয়ের পাশাপাশি মুকুল দেব ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমিতে তিনি পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন।

বলিউডে একাধিক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন মুকুল দেব। তার অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করছেন সহকর্মী ও অনুরাগীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X