বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড ভাঙলেন অক্ষয়

অক্ষয় কুমার । ছবি : সংগৃহীত
অক্ষয় কুমার । ছবি : সংগৃহীত

৬ জুন মুক্তি পেয়েই বক্স অফিসে ঝড় তুলেছে ‘হাউসফুল’ সিরিজের পঞ্চম কিস্তি। দর্শকদের হাসিতে ফেটে পড়া প্রেক্ষাগৃহে যেন ফিরে এসেছে সেই পুরোনো বলিউডি ম্যাজিক। আর এই ম্যাজিকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অক্ষয় কুমার। যিনি আবারও প্রমাণ করলেন, তিনিই কমেডির রাজা। ‘হাউসফুল ৫’ মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে দিয়েছে অক্ষয়ের পূর্ববর্তী সিনেমাগুলোর ওপেনিং রেকর্ড।

ইতোমধ্যে সামনে এসেছে এই ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশন। স্যাকনিল্ক সূত্রে জানা যায়, হাউসফুল ৫ ছবিটি প্রথম দিন রাত ১০টা পর্যন্ত সব ভাষায় প্রায় ২৩ কোটি রুপি আয় করেছে। যেখানে এই ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তি ‘হাউসফুল ৪’ প্রথম দিনে ১৯.০৮ কোটি রুপি আয় করেছিল।

এদিকে অক্ষয় কুমারের ২০২৫-এর জানুয়ারিতে মুক্তি পাওয়া ছবি ‘স্কাই ফোর্স’ উদ্বোধনী দিনে ১১.৫০ কোটি রুপি আয় করে। সেখানে ‘হাউসফুল ৫’ প্রথম দিনে ২৩ কোটি রুপি আয় করে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত অনেক ছবির আয়কেই ছাপিয়ে গেছে।

তরুণ মনসুখানির পরিচালনায় নির্মিত এই সিনেমায় অক্ষয়ের পাশাপাশি আরও অভিনয় করেছেন- রীতেশ, অভিষেক , ফারদিন খান, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, রঞ্জিত, জনি লিভার, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, চাঙ্কি পান্ডে, দিনো মোরিয়া, সোনম বাজওয়াসহ আরও অনেকে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X