বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০২:১৭ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানি তারকার সঙ্গে রোমান্স, ফেঁসে যাচ্ছেন দিলজিৎ

পাকিস্তানি তারকার সঙ্গে রোমান্স, ফেঁসে যাচ্ছেন দিলজিৎ
পাকিস্তানি তারকার সঙ্গে রোমান্স, ফেঁসে যাচ্ছেন দিলজিৎ

‘পেহেলগাম’-এ ২৮ জন সনাতন ধর্মাবলম্বীকে হত্যার পর পাকিস্তানে যুদ্ধবিমান হামলা চালায় ভারত। সীমান্তে কয়েকদিন তুমুল গোলাগুলি ও উত্তেজনার পর যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় দুই দেশ।

যুদ্ধবিরতি করলেও ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল রেষারেষি চলমান, যা কিনা শোবিজেও প্রভাব ফেলেছে। এদিকে ‘সর্দারজি ৩’ সিনেমায় ভারতীয় অভিনেতা দিলজিৎ-এর সঙ্গে অভিনয় করেছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির, নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবার।

‘সর্দারজি ৩’ সিনেমায় সময়ের আলোচিত নাম হানিয়া আমিরের সঙ্গে রোমান্সে মেতেছেন দিলজিৎ। বিষয়টি ক্ষুদ্ধ ভারতীয়রা। এরই মধ্যে সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এবার দিলজিৎ পেলেন ‘বিশ্বাসঘাতক’ ও ‘দেশদ্রোহী’ তকমা।

গতকাল শুক্রবার ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ সংস্থাটির সভাপতি বিএন তিওয়ারি নিন্দায় সরব হন দিলজিতের বিরুদ্ধে। এমনকি, ভারতের বিনোদন জগৎ থেকে তাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি।

বিএন তিওয়ারি বলেন, দিলজিৎ দোসাঞ্জ বা অন্য কোনো শিল্পী যদি এমন আচরণ করেন, সেক্ষেত্রে শুধু তাদের ছবির বিরুদ্ধে নয়, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। সহযোগিতা না করার জন্য অভিযুক্ত হবেন তারা। বিশ্বাসঘাতকদের জন্য কোনো জায়গা নেই এই দেশে। এই দেশের বিরোধিতা যারা করবেন, তাদের বিনোদন দুনিয়া কোনোভাবেই সমর্থন করতে পারবে না। এই দেশে বসে অন্যদের সাহায্য করবে, এটা চলতে পারে না।

কদিন আগেই ‘সর্দারজি ৩’ সিনেমায় হানিয়ার সঙ্গে দিলজিতের বেশ কিছু রোমান্টিক দৃশ্যের ছবি ফাঁস হয়। এবার তো নিজ দেশের মানুষের তোপের মুখে পড়েছেন এই অভিনেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১০

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১১

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১২

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৩

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৪

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৫

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৬

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৭

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৮

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৯

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

২০
X