বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ফের চটলেন কঙ্গনা

কঙ্গনা রানাওয়াত । ছবি : সংগৃহীত
কঙ্গনা রানাওয়াত । ছবি : সংগৃহীত

নিজের সিনেমা হিট হোক বা না হোক, বিতর্ক যেন কঙ্গনা রানাওয়াতের নিত্যসঙ্গী। বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ এবার ফের শিরোনামে। তবে নিজের কাজ নয়, বরং তীব্র আক্রমণ করে। এবার তার নিশানায় পরিচালক মীরা নায়ারের ছেলে, জোহরান মামদানি। সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক মন্তব্য করে কঙ্গনা বুঝিয়ে দিয়েছেন, চুপ করে থাকাটা তার ধাতে নেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মীরা নায়ার ইন্দো-আমেরিকান পরিচালক। ‘মনসুন ওয়েডিং’, ‘সালাম বম্বে’, ‘নেমসেক’-এর মতো ছবির বানিয়েছেন। তাঁর স্বামী মেহমুদ মামদানি খ্যাতনামী লেখক। তাঁদের পুত্র জ়োহরান নিউ ইয়র্কের বাসিন্দা। ৩৩ বছর বয়সি জোহরান সেখানের রাজনীতির সঙ্গে জড়িত। দিন কয়েক আগেই তিনি ধর্মসংক্রান্ত বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে আসেন। আর তাতেই চটে যান কঙ্গনা। তাই ভারতীয় বংশোদ্ভূত জোহরানকে ‘পাকিস্তানি’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

জোহরানকে নিয়ে কঙ্গনা বলেন, সে (জোহরান) আমাদের দেশের অন্যতম খ্যাতনামী পরিচালক মীরা নায়ারের ছেলে। কিন্তু তার কথা শুনে ভারতীয় নয়, অনেক বেশি পাকিস্তানি মনে হয়। জন্মসূত্রে যে হিন্দু পরিচিতি পেয়েছেন সেটা ধুয়ে গিয়েছে। এমনটাই আসলে হয়ে থাকে।

কঙ্গনা রানাওয়াতকে সবশেষ দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমা এমার্জেন্সিতে। ছবিটি পরিচালনা ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নিজেই। কিন্তু চলচ্চিত্রটি বক্স অফিসে তেমন সফলতা পায়নি। এই সিনেমায় কঙ্গনার পাশাপাশি আরও অভিনয় করেছেন অনুপম খের, মাহিমা চৌধুরীসহ অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১০

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১১

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১২

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৩

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৪

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৫

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৬

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৭

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৮

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৯

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

২০
X