বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শেফালির মৃত্যু ঘিরে রহস্য, সামনে এলো নতুন তথ্য

শেফালি জারিওয়ালা। ছবি : সংগৃহীত
শেফালি জারিওয়ালা। ছবি : সংগৃহীত

মাত্র ৪২ বছর বয়সে বলিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত এই তারকার আকস্মিক মৃত্যুর ঘটনায় একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে বলিউডে, তেমনি তৈরি হয়েছে নানা প্রশ্ন। এবার তার মৃত্যু ঘিরে সামনে এলো নতুন কিছু তথ্য।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর বরাতে জানা গেছে, মৃত্যুর দিন শুক্রবার সন্ধ্যায় প্রতিদিনের মতোই একটি অ্যান্টি-এজিং ইনজেকশন নেন শেফালি। দীর্ঘদিন ধরেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এই ইনজেকশন গ্রহণ করতেন। তবে ওইদিন উপোস অবস্থায় ইনজেকশন নেওয়ার পর তার রক্তচাপ হঠাৎ কমে যায় এবং শরীরে কাঁপুনি শুরু হয়।

তারপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। পুলিশের ধারণা, খালি পেটে ওষুধ বা ইনজেকশন গ্রহণ করার কারণেই এমন শারীরিক জটিলতা তৈরি হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে শেফালির বাড়ি থেকে বিভিন্ন ওষুধ ও ইনজেকশনের নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল।

শেফালির জন্ম ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর গুজরাটের আমদাবাদে। কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার সময়েই ‘কাঁটা লাগা’ গানের ভিডিওতে কাজ করার সুযোগ পান তিনি। পারিশ্রমিকের প্রস্তাব ছিল মাত্র ৭ হাজার রুপি, কিন্তু সেটাই বদলে দেয় তার জীবন।

২০০২ সালে মুক্তি পাওয়া ‘কাঁটা লাগা’ গানের রিমেকে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি অর্জন করেন শেফালি। এরপর সালমান খান, অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ২০০৪ সালের ‘মুঝসে শাদি করোগি’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে। যদিও এরপর আর বড় পর্দায় নিয়মিত দেখা যায়নি তাকে।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও নানা চড়াই-উতরাইয়ের ভেতর দিয়ে গেছেন শেফালি। ১৫ বছর বয়সে ধরা পড়ে মৃগী রোগ। দীর্ঘ এক দশক লড়াই করেছেন এই রোগের সঙ্গে। নিজেই বলেছিলেন, ‘মঞ্চে পারফর্ম করার সময়ও হঠাৎ এই রোগ চেপে বসত। একসময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম।’

প্রথম স্বামী হরমিত সিংয়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে বিবাহবিচ্ছেদ করেন শেফালি। এরপর অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ও পরে পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্কে জড়ান। পরাগের সঙ্গেই শেষ পর্যন্ত ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

২০১৬ সালে বোনের সঙ্গে দুবাইয়ে একটি কোচিং প্রতিষ্ঠান চালু করেন। পাশাপাশি অভিনয় চালিয়ে যান ওয়েব সিরিজ ও রিয়েলিটি শোতে। ‘বিগ বস ১৩’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন শেফালি।

তার শেষ কিছু কাজের মধ্যে উল্লেখযোগ্য ওয়েব সিরিজ ‘বেবি কাম না’ ও ‘বু সব কি ফাটেগি’। তবে সাম্প্রতিক সময়ে পর্দায় নিয়মিত না থাকলেও নিজের প্রতি ভালোবাসা ও পরিচিতি ধরে রেখেছিলেন শেফালি।

তার আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকাহত বলিউড। মৃত্যুরহস্য উদ্ঘাটনে অপেক্ষা এখন ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X