বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৭:৪১ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যতবার জন্মাব, তোমাকে ঠিক খুঁজে বার করব : পরাগ

যতবার জন্মাব, তোমাকে ঠিক খুঁজে বার করব : পরাগ

বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। বিশেষ করে তার স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী যেন মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। স্ত্রীর মৃত্যুর পর অশ্রুসিক্ত চোখে ক্যামেরার সামনে ধরা দেন তিনি, আর তাতেই অনেকে ছুড়ে দেন সন্দেহের তীর।

তবে শেফালি নিজেই অতীতে একাধিক সাক্ষাৎকারে জানিয়ে গিয়েছিলেন, পরাগের সঙ্গেই তিনি জীবনের সবচেয়ে সুখের সময় কাটাচ্ছেন। পরাগও স্ত্রীর মৃত্যুর পর স্মৃতিমেদুর একের পর এক পোস্টে বুঝিয়ে দিয়েছেন, তাদের মধ্যে ভালোবাসা ছিল নিখাদ।

পরাগের সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে এসেছে সেই গভীর প্রেমের প্রকাশ। শেফালির সঙ্গে একগুচ্ছ স্মৃতিময় মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লেখেন- ‘তুমি যতবার জন্মাবে, আমি তোমাকে ঠিক খুঁজে বার করব। প্রতিবার তোমাকেই ভালোবাসব। আমার গুন্ডি, আমার ছোকরি, তোমাকেই আমি ভালোবেসে যাব।’

শুধু জীবনসঙ্গী নন, পরাগের কথায়, বন্ধু হিসেবেও অনন্য ছিলেন শেফালি। তার মতে, ওর ঔজ্জ্বল্যে সবাই আলোকিত হতো। ওর জীবনযাপন অনুপ্রেরণা জোগাত।

এর আগে ‘কাঁটা লাগা’ খ্যাত এই অভিনেত্রীকে নিয়ে আরেকটি পোস্টে পরাগ লিখেছিলেন- তোমাকে চিরকাল মনে রাখা হবে কাঁটা লাগার জন্য। কিন্তু ও ছিল তার থেকেও অনেক বেশি। মাধুর্যে মোড়া এক অগ্নিপিণ্ড, অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং লক্ষ্যে অবিচল।

পরাগের এই ভালোবাসায় ভরা পোস্টগুলো দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা। একদিকে ভালোবাসায় ভেজা শোক, অন্যদিকে স্ত্রী হারানোর এক গভীর যন্ত্রণা- দুটি মিলিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X