বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

২০২৪-এই মৃত্যুর আভাস! ভাইরাল শেফালির জন্মছক

শেফালি জারিওয়ালা। ছবি : সংগৃহীত
শেফালি জারিওয়ালা। ছবি : সংগৃহীত

মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা। ২৭ জুন (শুক্রবার) গভীর রাতে তার এই আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত বলিউড ও ভক্তরা।

তবে চমকপ্রদ তথ্য হলো—এই মৃত্যু কি আগেই পূর্বাভাস পাওয়া গিয়েছিল? অন্তত এমনই দাবি করছেন নেটিজেনরা। কারণ, ২০২৪ সালেই এক জ্যোতিষীর শোতে শেফালীর জন্মছক দেখে তার হঠাৎ মৃত্যুর আভাস দেওয়া হয়েছিল!

ওই বছরই জ্যোতিষী ও পডকাস্টার পরেশ ছাবড়ার একটি শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শেফালি জারিওয়ালা। সেখানেই জন্মছক বিশ্লেষণ করে পরেশ বলেন, ‘চন্দ্র এবং কেতু অষ্টম ঘরে থাকা খুবই বিপজ্জনক। এর সঙ্গে বুধ যোগ হলে তা আকস্মিক মৃত্যু বা বড় ক্ষতির ইঙ্গিত দেয়। শেফালি, আপনার জন্মছকে এই ভয়ংকর সংযোগ রয়েছে।’

ভিডিওতে দেখা যায়, মনোযোগ দিয়ে জ্যোতিষীর কথা শুনছিলেন শেফালি। যদিও তিনি এসব বিশ্বাস করেন কি না, সে বিষয়ে কিছু বলেননি।

শেফালির মৃত্যুর পর সেই পডকাস্টের ক্লিপ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই বলছেন, ‘ভবিষ্যদ্বাণীটা হুবহু মিলিয়ে গেল।’ কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন—এটা কি নিছক কাকতাল, নাকি জ্যোতিষশাস্ত্রের বাস্তব প্রভাব?

পডকাস্টে শেফালি জানিয়েছিলেন, ১৫ বছর বয়সে ধরা পড়া মৃগীরোগ কীভাবে তার বলিউড ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ‘কাঁটা লাগা’ গানের পর ব্যাপক জনপ্রিয়তা পেলেও, শারীরিক জটিলতার কারণে বড় সুযোগগুলো হারাতে হয়েছে তাকে।

তার এই খোলামেলা স্বীকারোক্তি ও ভবিষ্যদ্বাণীর ভিডিও—দুটিই এখন ভাইরাল নেটদুনিয়ায়।

বলিউডের অনেকেই বলছেন, ‘এক সময়ের আলোড়ন তোলা আইকন, যিনি ডিস্কোতলাকে নতুন মাত্রা দিয়েছিলেন, তার এমন বিদায় মেনে নেওয়া কঠিন।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X