বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

শেফালির শূন্যতা মেটাতে যা করছেন পরাগ ত্যাগী

পরাগ ত্যাগী ও শেফালি জারিওয়ালা  । ছবি : সংগৃহীত
পরাগ ত্যাগী ও শেফালি জারিওয়ালা । ছবি : সংগৃহীত

এক সময়ের আলোচিত ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু যেন তছনছ করে দিয়েছে তার স্বামী পরাগ ত্যাগীর জীবনের সবকিছু। প্রিয়তমার শূন্যতা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। শেফালিকে প্রতিনিয়ত অনুভব করতে নিজের ঘরের প্রতিটি দেয়ালে টাঙিয়ে ফেলেছেন স্ত্রীর অজস্র ছবি। চারপাশে শুধু শেফালির মুখ, শেফালির হাসি। যেন স্মৃতির এই ছবিগুলোয় বেঁচে আছেন তিনি, আর তাতেই খানিকটা স্বস্তি খুঁজে নিচ্ছেন পরাগ।

৪২ বছর বয়সি শেফালির আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। হঠাৎ হৃদরোগ না কি রক্তচাপজনিত জটিলতা—এখনও নিশ্চিত নয় কেউ। তবে পরাগ ত্যাগীর কাছে এই শূন্যতা অসহনীয়, স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি।

এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমে তিনি বলেন, শেফালি ছাড়া প্রতিটা দিন অসম্ভব হয়ে উঠছে। মাত্র কিছুদিন আগেও, ২৭ জুনের আগের সন্ধ্যায় যিনি ছিলেন ঘরের প্রতিটি কোণে, পরদিন সকালেই তার আর কোনো অস্তিত্ব নেই। এই বাস্তবতা মানতেই পারছেন না পরাগ। সংসার ছিল ছোট্ট, শুধু পরাগ, শেফালি আর তাদের প্রিয় পোষ্য সিম্বা। এখন সেই ঘরটাই যেন ফাঁকা, প্রাণহীন।

সামাজিক মাধ্যমে স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো শেয়ার করছেন পরাগ। সর্বশেষ নিজের বাড়ির অন্দরমহলের ছবি দিয়ে লিখেছেন,‘আমি হয়তো তোমাকে জড়িয়ে ধরতে পারব না। কিন্তু আমার হৃদয়ে যেমন তুমি থাকবে, তেমনই আমার চোখের সামনে তুমি সর্বক্ষণ থাকবে। চেষ্টা করছি এই শূন্যতার সঙ্গে মানিয়ে নিতে। আমার পরী আমার চারপাশেই আছে। আমার প্রতি দেহের কোষে তুমি আছ। ওর জন্য প্রার্থনা করবেন সকলে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১০

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১১

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১২

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১৩

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৬

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৭

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৮

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৯

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

২০
X