বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

কানাডায় হামলার শিকার কপিল শর্মা

কপিল শর্মা । ছবি : সংগৃহীত
কপিল শর্মা । ছবি : সংগৃহীত

সবকিছু ছেড়ে কানাডায় নতুন জীবন শুরু করতে গিয়ে যেন দুঃস্বপ্নের মুখোমুখি হলেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। হাস্যরসের মঞ্চ ছেড়ে যখন ব্যবসার পথে হাঁটলেন, তখন নিশ্চয়ই তিনি ভাবেননি যে, রেস্তোরাঁর দরজায় গুলির শব্দ শুনতে হবে। বুধবার (৯ জুলাই) গভীর রাতে, টরন্টোর বুকে তার নতুন খোলা ‘ক্যাপস ক্যাফে’তে চলে গুলির বৃষ্টি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মাঝরাতে, বন্ধ ক্যাফের ওপর গুলি ছোড়ার ঘটনা কপিলকে ভয় দেখাতেই করা এবং সে ঘটনার দায়ও স্বীকার করে নিয়েছিলেন জালিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিংহ লাড্ডি। জানা যায়, এবার শিখ ফর জাস্টিস সংগঠনের কর্ণধার গুরপাটওয়ান্ত সিংহ পন্নুর হুংকার দিয়েছেন, কানাডার ব্যবসা গুটিয়ে ভারতে ফিরে যেতে হবে কপিলকে।

এ বিষয়ে পন্নু বলেন, ‘কপিল বা অন্য মোদি অনুগত ব্যবসায়ীদের কানাডা ছাড়তে হবে। এটা তাদের জায়গা নয়। রক্তে ভেজা টাকা নিয়ে ভারতে ফিরে যাও। কানাডা উগ্র হিন্দুত্ববাদীদের আদর্শকে সমর্থন করে না।’ পন্নু দাবি করেছেন, যেসব লোক প্রকাশ্য মোদির জয়জয়কার করবে, তাদের কানাডায় কোনো স্থান নেই।

গত কয়েক বছরে কৌতুকশিল্পী কপিলের কিছু কথা পছন্দ হয়নি হরজিৎ সিংহ লাড্ডির। এ কারণে ক্যাফেতে হামলা করা হয়েছে বলে দায় স্বীকার করে জানিয়েছেন হরজিৎ সিংহ লাড্ডি। তিনি কপিলকে তার আপত্তিকর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ারও নির্দেশ দিয়েছেন।

এর আগে ২০২৪-এর সেপ্টেম্বরে কানাডার ভ্যাঙ্কুভারে গায়ক-র‍্যাপার এপি ধীলোঁর বাড়িতে গুলি ছোড়ার ঘটনা ঘটে। সেবার অভিজিৎ কিংরা নামে বছর পঁচিশের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। আবার ২০২৩-এর নভেম্বরে, ভ্যাঙ্কুভারে পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা গিপ্পি গ্রেওয়ালের বাড়ির বাইরেও গুলি চলে। সে সময় ‘সিধু মুসেওয়ালা হত্যা’য় অভিযুক্ত লরেন্স বিশ্নোইয়ের দলবল এই হামলার দায় স্বীকার করেছিল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X