বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আবারও আইনি জটিলতায় বলিউড ভাইজান

সালমান খান। ছবি : সংগৃহীত
সালমান খান। ছবি : সংগৃহীত

আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। এবার তার বিরুদ্ধে ‘বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের অভিযোগে রাজস্থানের কোটার ভোক্তা আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রাজস্থান হাইকোর্টের আইনজীবী ও সিনিয়র বিজেপি নেতা ইন্দর মোহন সিং হানি এ অভিযোগটি দায়ের করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

অভিযোগে বলা হয়েছে, রাজশ্রী পান মসলা নামের একটি প্রতিষ্ঠান এবং তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সালমান খান তাদের পণ্যকে ‘জাফরান মিশ্রিত এলাচ’ ও ‘জাফরান মিশ্রিত পান মসলা’ হিসেবে প্রচার করছেন। আবেদনকারীর দাবি, বর্তমানে বাজারে প্রতি কেজি জাফরান বা কেশরের দাম প্রায় ৪ লাখ রুপি। সেখানে মাত্র ৫ টাকায় বিক্রি হওয়া কোনো পণ্যে জাফরান থাকা একেবারেই অসম্ভব ও অযৌক্তিক।

অ্যাডভোকেট ইন্দর মোহন সিং হানি বলেন, ‘রাজশ্রী পান মসলা কোম্পানি ও এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর সালমান খান দাবি করছেন যে, পণ্যটিতে জাফরান রয়েছে এবং তারা তরুণদের এটি খাওয়ার প্রতি উৎসাহিত করছেন। সালমান খান অনেকের আদর্শ। আমরা এ নিয়ে কোটার ভোক্তা আদালতে অভিযোগ দায়ের করেছি।’

তিনি আরও অভিযোগ করেন, এমন বিভ্রান্তিকর বিজ্ঞাপন তরুণদের পান মসলা সেবনে উৎসাহিত করছে, যা ক্রমবর্ধমান মুখগহ্বরের ক্যানসারের অন্যতম প্রধান কারণ। বিদেশি তারকাদের উদাহরণ টেনে তিনি বলেন, ‘অন্য দেশের তারকারা ঠান্ডা পানীয়র প্রচার পর্যন্ত করেন না। কিন্তু আমাদের দেশের তারকারা তামাক ও পান মসলার প্রচার করছেন। আমি তাদের অনুরোধ করছি, তরুণদের কাছে ভুল বার্তা দেবেন না।’

কোটার ভোক্তা আদালত অভিযোগটি আমলে নিয়ে সালমান খানকে আইনি নোটিশ পাঠিয়েছে এবং তার আনুষ্ঠানিক জবাব চেয়েছে। আগামী ২৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X