বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

খুন হলেন হুমা কুরেশির ভাই

হুমা কুরেশি ও তার ভাই আসিফ কুরেশি । ছবি : সংগৃহীত
হুমা কুরেশি ও তার ভাই আসিফ কুরেশি । ছবি : সংগৃহীত

গাড়ি পার্কিংয়ের দ্বন্দ্বে প্রাণ হারালেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির চাচাতো ভাই আসিফ কুরেশি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১১টা নাগাদ দিল্লির নিজামুদ্দিন এলাকার জঙ্গপুরা ভোগাল বাজার লেনে একটি স্কুটার পার্কিং নিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে আসিফের বিরোধ শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই ছোটখাটো কথা কাটাকাটি ভয়ংকর রূপ ধারণ করে। একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আসিফের ওপর হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় আসিফকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত আসিফের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, এর আগেও অভিযুক্তদের সঙ্গে তাদের গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা হয়েছে; কিন্তু তখন তা এমন ভয়ংকর রূপ নেয়নি।

এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমে আসিফের স্ত্রী বলেন, ‘আমার স্বামী কাজ থেকে বাড়ি ফিরে দেখেন আমাদের বাড়ির সামনে প্রতিবেশীর স্কুটার রাখা। সেটি সরাতে বলা হলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে প্রতিবেশী আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।’

এদিকে পুলিশ এরই মধ্যে খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করেছে। শুক্রবার এই দুই অভিযুক্তকে আদালতে তোলা হবে। ঘটনার আরও তদন্তের জন্য পুলিশ আশপাশের প্রতিবেশী এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X