বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

কাকে শাস্তি দিতে চান হুমা কুরেশী?

হুমা কুরেশী I ছবি: সংগৃহীত
হুমা কুরেশী I ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য যেন নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ক্রমবর্ধমান এই নেতিবাচকতার বিরুদ্ধে এবার সরব হলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তার সোজাসাপ্টা দাবি—বাস্তবে নারীদের হয়রানির মতোই, অনলাইনে বাজে মন্তব্য ও আক্রমণের জন্যও সমান শাস্তি নিশ্চিত করতে হবে। সম্প্রতি বিভিন্ন প্ল্যাটফর্মে তারকাদের নিয়ে বাড়তে থাকা বিদ্বেষমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মুখ খুললেন ‘মহারানি’ খ্যাত এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঘটনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে হুমা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বিকিনি পরা ছবি পোস্ট করতে বলেন। আবার পোস্ট করলে লেখেন, ‘এগুলো কী করছেন?’ এই দ্বিচারিতা যেমন বিরক্তিকর, তেমনই দুঃখজনক। রাস্তায় মহিলাদের কুমন্তব্য করলে যেমন শাস্তি হয়, সোশ্যাল মিডিয়ায় একই কাজ করলে একই ধরনের শাস্তি হওয়া উচিত। কোনো পার্থক্য থাকা উচিত নয়’।

অভিনেত্রী আরও স্পষ্ট করেন, ‘যদি কেউ আমার মেসেজে অশ্লীল ছবি বা কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তবে তারও শাস্তি হওয়া উচিত। আমি শুধু এইটুকুই বলতে চাই, নারীরা কী পোশাক পরছেন, তাদের মেকআপ, জীবনশৈলী, কাজ, বা রাতে কখন বাড়ি ফিরছেন— এসব নিয়ে সমালোচনা করা বন্ধ করুন।'

বর্তমানে ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন হুমা কুরেশী। তার অভিনীত ‘দিল্লি ক্রাইম থ্রি’ এবং ‘মহারানি ফোর’ সিরিজ দুটি বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X