বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

মেজাজ হারালেন আলিয়া!

মেজাজ হারালেন আলিয়া!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। স্বভাবগতভাবে শান্তশিষ্ট হলেও ২০২৩ সালে নিজের ঘরে বসে অনাকাঙ্ক্ষিতভাবে লেন্সবন্দি হওয়ার পর থেকেই পাপারাজ্জিদের সীমালঙ্ঘন নিয়ে একাধিকবার মুখ খুলেছেন তিনি। তবুও থামেনি ছবি শিকারিদের বাড়াবাড়ি। তবে আবারও সেই সীমা চূড়ান্তভাবে অতিক্রম করায় পাপারাজ্জিদের ওপর ক্ষোভ ঝাড়লেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পিকলবল খেলে বাড়ি ফিরছিলেন আলিয়া। ঠিক তখনই ফটোশিকারিরা তার পিছু ধাওয়া করে আবাসনে ঢুকে পড়েন। এমনকি তার বাড়ির প্রবেশদ্বারের সামনে গিয়ে বাধা দেন। পাপারাজ্জিদের এমন আচরণেই মেজাজ হারান আলিয়া।

ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের উদ্দেশে আলিয়া বলছেন, ‘গেটের ভেতরে ঢুকবে না একদম। এটা তোমাদের বাড়ি নয়। দয়া করে বাইরে যাও। এখান থেকে বের হও। তোমরা এখানে ঢুকতে পারবে না।’ তবে আলিয়া বারবার অনুরোধ করা সত্ত্বেও পাপারাজ্জিরা ছবি তোলা বন্ধ করেননি।

সে সময় আলিয়া বলেন, ‘আপনারা এখনো কথা শুনছেন না। বাহ, ধন্যবাদ।’ আলিয়ার এমন কড়া মেজাজ এবং কথোপকথনের ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকি নেটিজেনরা আলিয়ার এমন প্রতিক্রিয়ার পক্ষে মত দিচ্ছেন।

এদিকে, বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘আলফা’র শুটিংয়ে। এটি একটি স্পাই ইউনিভার্স চলচ্চিত্র, যেখানে আলিয়ার সঙ্গে শর্বরীকেও দেখা যাবে পর্দায়। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X