বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৩:৪৯ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

মালাইকাকে বুড়ি বলে কটাক্ষ, যা বললেন অভিনেত্রী

মালাইকা অরোরা । ছবি : সংগৃহীত
মালাইকা অরোরা । ছবি : সংগৃহীত

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় তিনি যেন চিরযৌবনার প্রতীক। বয়সের কাঁটা পেরিয়ে গেছে ৫১ তে, তবুও মালাইকা অরোরাকে দেখে বোঝার উপায় নেই বয়স তার শরীরে কোনো দাগ টেনেছে। ফিটনেস আর সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা যেমন প্রশংসায় ভাসান, তেমনি বয়স নিয়ে ট্রোলিংয়েরও শিকার হতে হয় তাকে। এতদিন নীরব থাকলেও অবশেষে মুখ খুললেন এই সুন্দরী। জানালেন, বয়স নয়, আসল শক্তি লুকিয়ে আছে মানসিক দৃঢ়তা আর আত্মবিশ্বাসে।

মালাইকা সবসময়ই আত্মভালোবাসার পক্ষে কথা বলেছেন এবং নিজের বয়স বা চেহারা নিয়ে চলতে থাকা ট্রোলিংকে কখনও গুরুত্ব দেননি। তবে সব সময়ে এসব আঘাতমূলক মন্তব্য একেবারেই উপেক্ষা করা যায় না, সেটা এবার নিজেই বললেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ বিষয়ে মালাইকা বলেন, আমার কাছে বুড়ি মানে, আপনি কীভাবে কাউকে এমন কিছু বলতে পারেন? কখনো কখনো এটা ট্রিগার করে, কারণ এটা খুবই অসংবেদনশীল মন্তব্য।

তিনি আরও বলেন, মানুষ শুধুই বাইরের সাহসী দিকটাই দেখেন, খুশি লাগছে সেটা খেয়াল করেন কিন্তু তারা বোঝেন না, এর পেছনে এমন অনেক কিছু থাকে, যে কারণে কিছু মন্তব্য আপনাকে আঘাত করতে পারে, ট্রিগার করতে পারে। আমি মনে করি, এই ধরনের জিনিসগুলোকে উদাহরণ হিসেবে দেখা উচিত, যেখানে আপনি নিজেকে পাল্টে নিতে চান।

এরপর মালাইকা তার ছেলে আরহান খানকে তার ‘সবচেয়ে বড় সাপোর্টার’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ও সবসময় বলে, ‘এতে এমন কী হয়েছে, মা? কেউ যদি এমন কিছু বলে, তাতে কী হয়েছে? কেন তুমি এতটা প্রভাবিত হচ্ছ?’ ওর এই কথাগুলো আমাকে নতুন করে ভাবতে শেখায়, ইতিবাচকভাবে এগিয়ে যেতে সাহায্য করে।

তারপর আমার নিজের মনে যে মেকানিজম আছে, পরিস্থিতি সামাল দেওয়ার, সেটা চালু হয়ে যায়। আমি নিজেকে বলি, ‘এটা পেছনে ফেলে সামনে এগিয়ে চলি।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X