কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসির তালিকা থেকে বাদ গেল আলোচিত যেসব প্রতীক

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীকের তালিকায় সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো নতুন আরেক প্রতীক। সেটি হলো ‘শাপলা কলি’।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর ১১৫টি প্রতীক দিয়ে গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই তালিকা থেকে ১৬টি প্রতীক বাদ দেওয়া হয়েছে নতুন প্রকাশিত গেজেটে এবং নতুন করে ২০টি যুক্ত করে মোট ১১৯টি প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে।

বাদ পড়া প্রতীকগুলো হলো— ফ্রিজ, বেঞ্চ, ফুলের টব, তরমুজ, বাঁশি, টিফিন ক্যারিয়ার, কলা, খাট, চার্জার লাইট, তবলা, বেগুন, বেলুন, লাউ, শঙ্খ, স্যুটকেস, উটপাখি।

যুক্ত হওয়া প্রতীকগুলো হলো—শাপলা কলি, টেবিল ল্যাম্প, টর্চ লাইট, ফুলের ঝুড়ি, পালকি, পানির ট্যাব, পাগড়ি, দোতলা বাস, বৈদ্যুতিক বাল্ব, মোটরসাইকেল, সিঁড়ি, সূর্যমুখী, হ্যান্ডশেক, ড্রেসিং টেবিল, তালা, বেবি টেক্সি, রেল ইঞ্জিন, চিরুনি, ট্রাক্টর, উট।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘১৯৭২-এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল।’

এতে আরও বলা হয়, ‘উপরিউক্ত বিধিমালার বিধি ৯-এর উপবিধি (১)-এর পরিবর্তে নিম্নরূপ উপবিধি (১) প্রতিস্থাপিত হইবে। এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফা (১)-এর অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাইবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১০

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১১

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১২

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৩

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৪

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৬

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৭

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৮

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৯

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

২০
X