সিলেট ব্যুরো
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০১:৪২ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালে যত ষড়যন্ত্রই হোক রুখে দিতে হবে : এমরান চৌধুরী

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ছবি : কালবেলা

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বিয়ানীবাজার উপজেলার শেওলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এমরান আহমদ চৌধুরী বলেন, কেউ কেউ নির্বাচন ঠেকানোর জন্য চক্রান্ত করছে, যাতে বিএনপি ক্ষমতায় না আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে ক্ষমতায় না আসেন, প্রধানমন্ত্রী হতে না পারেন। সে জন্য নির্বাচন বন্ধ করতে চায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। যত বড় ষড়যন্ত্রই হোক, নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিএনপির কর্ণধার তারেক রহমান দেশে আসছেন। তার নেতৃত্বে দল আগামী নির্বাচনে অংশ নেবে এবং ভোটারদের ম্যান্ডেট নিয়ে বিএনপিই সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ নেতা বলেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। নির্বাচনী উৎসবে মেতে উঠতে সবাই প্রস্তুত। ঠিক এ সময়ে পতিত স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে কতিপয় গোষ্ঠী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। তাদের লক্ষ্য স্বৈরাচারকে ফিরিয়ে এ দেশকে আবারও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া।

তিনি বলেন, দেশের মানুষ সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। বাংলার মাটিতে আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে জাতীয় নির্বাচন হবেই।

শেওলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও স্কুলশিক্ষক সালেহ আহমদের পরিচালনায় বক্তব্যে রাখেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন খান জাহেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম তাজুল।

আরও বক্তব্য রাখেন- চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুক্তাদির মক্তই, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য এ এইচ তানভীর, উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১০

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১১

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১২

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৩

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৫

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৬

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৮

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৯

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

২০
X