চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিপ্লবী চেতনার স্রোত বইছে : মেয়র শাহাদাত 

চট্টগ্রামে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রামে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

যুক্তিবোধ, মুক্তচিন্তা ও আলোকিত মননই পারে এক প্রজন্মকে নেতৃত্বে এগিয়ে নিতে—এই প্রত্যয়ে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে শুরু হলো ‘রবি– দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা-২০২৫।’ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রামের ৩২টি স্কুল ও সারাদেশের ১৬টি কলেজ থেকে শতাধিক বিতার্কিক অংশ নেন এ প্রতিযোগিতায়। জাতীয় সংগীত, চট্টগ্রামের ঐতিহ্যভিত্তিক ডকুমেন্টারি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

উদ্বোধনী বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম প্রকৃতির শহর— নদী, পাহাড়, সাগর আর মুক্তচেতা মানুষে গড়া। আমরা নগরবাসীর শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করছি। শিশুদের টাইফয়েড টিকা থেকে শুরু করে নারীর ক্যানসার সচেতনতা—সবখানে মানবিক উদ্যোগ রয়েছে। আমাদের লক্ষ্য ক্লিন, গ্রিন, হেলদি ও সেইফ সিটি।’

বিতর্ক চর্চার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘চট্টগ্রামের বিতার্কিকরা সবসময় এগিয়ে থাকে, কারণ এখানে বিপ্লবী চেতনার স্রোত বইছে। দৃষ্টি ও রবির মতো সংগঠনগুলো তরুণদের মধ্যে যুক্তি ও নৈতিকতার চর্চা ছড়িয়ে দিচ্ছে।’ এসময় তিনি জানুয়ারি মাসে ‘মেয়র গোল্ডকাপ বিতর্ক প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণা দেন।

বিশেষ অতিথি ডা. আবদুন নূর তুষার বলেন, বাংলাদেশ হয়ত ক্রিকেটে বা ফুটবলে বিশ্বসেরা হয়নি, কিন্তু বিতর্কে আমরা বিশ্বের শীর্ষে পৌঁছেছি। এ অর্জনের পেছনে দৃষ্টি চট্টগ্রামের ৩২ বছরের অবদান অনস্বীকার্য।

রবি আজিয়াটার হেড অব পাবলিক অ্যাফেয়ার্স শরিফ শাহ জামাল রাজ বলেন, বিতর্ক তরুণদের শেখায় যুক্তি, সহনশীলতা ও অন্যমতের প্রতি শ্রদ্ধা—যা একটি প্রগতিশীল সমাজ গঠনের মূলভিত্তি।

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল জানান, বিতর্ক মানে নিজেকে সমৃদ্ধ করা। আগামী বছর সারাদেশব্যাপী ৩১তম বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X