স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১১:৪৫ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ম্যাচটি একা জেতালেন রদ্রিগেজ। ছবি: সংগৃহীত
ম্যাচটি একা জেতালেন রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে বৃহস্পতিবার রচিত হলো এক অনন্য ইতিহাস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ভারত নারী ক্রিকেট দল পৌঁছে গেছে আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই একই মাঠে শিরোপা নির্ধারণী লড়াইয়ে নামবে হারমানপ্রীত কৌরের দল।

৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতে হোঁচট খেয়েছিল। ওপেনার শেফালি ভার্মা (১০) দ্রুত বিদায় নেন। কিন্তু এরপর মাঠে নামেন জেমিমাহ রদ্রিগেজ, এবং তার ব্যাটে বদলে যায় ম্যাচের রং। প্রথমে স্মৃতি মান্ধানার সঙ্গে ৪৬ রানের জুটি, তারপর অধিনায়ক হরমনপ্রীতের সঙ্গে ১৬৭ রানের দুর্দান্ত পার্টনারশিপ—এই দুই জোটেই গড়ে ওঠে ভারতের জয়ভিত্তি।

হারমানপ্রীত কৌর ৮৮ বলে ৮৯ রান করে সাজঘরে ফিরলেও, জেমিমাহ থেকে যান অটল। এক প্রান্ত আগলে রেখে তিনি খেলেন অসাধারণ এক ইনিংস—১৩৪ বলে অপরাজিত ১২৭ রান, যেখানে ছিল ১৪টি চার। শেষ দিকে দীপ্তি শর্মা (২৪), ঋচা ঘোষ (২৬) ও অমনজোত কৌর (১৫ অপরাজিত) মিলে জেমিমাহকে সঙ্গ দেন। শেষ পর্যন্ত ৪৮.৩ ওভারে জয় নিশ্চিত করে ভারত—হাতে ছিল ৯ বল।

এর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক এলিসা হিলি টস জিতে ব্যাটিং নেয় এবং দলকে বড় রানের পথে নিয়ে যান বেথ মুনি ও এলিস পেরির জুটি। তবে আসল নায়ক ছিলেন তরুণ ওপেনার ফিবি লিচফিল্ড, যিনি খেলেন ঝলমলে ৯৩ বলে ১১৯ রান। পেরি যোগ করেন ৭৭, আর অ্যাশ গার্ডনার শেষ দিকে ৪৫ বলে ঝোড়ো ৬৩ রানে স্কোর পৌঁছে দেন ৩৩৮-এ।

কিন্তু সেই পাহাড়সম রানও থামাতে পারেনি জেমিমাহদের। হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় ব্যাটাররা খেলেছেন পরিকল্পিত, সাহসী ক্রিকেট—যা শেষ পর্যন্ত ভেঙে দেয় অস্ট্রেলিয়ার ২০২৫ বিশ্বকাপে অপরাজিত থাকার রেকর্ড।

এখন ভারতের সামনে ইতিহাসের হাতছানি। রোববার ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা—আরেক শক্তিশালী দল। কিন্তু আজকের রাতটা শুধুই জেমিমাহ রদ্রিগেজের—এক তরুণীর ব্যাটে ফুটে উঠল ভারতীয় নারীক্রীড়ার নতুন আত্মবিশ্বাস, নতুন অধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X