কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলগুলোকে মাথা ঠান্ডা রাখতে হবে : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। পুরোনো ছবি
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। পুরোনো ছবি

দেশে একটা সংকট চলছে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সংকট বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে এখান থেকে বেরোনোর উপায় বের করতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে। দলগুলো একে অপরকে হুমকি দিলে সমস্যার সমাধান হবে না। তাতে অন্ধকারের শক্তি সামনে চলে আসতে পারে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকার এখন প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে উল্লেখ করে মান্না বলেন, কিছুদিন আগে এনসিপি বলেছে- সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে। এখন বিএনপি বলছে- সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে। সরকার এখন প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে।

তিনি বলেন, সবার ধারণা ছিল- নোট অব ডিসেন্ট বা ভিন্নমতসহ সংস্কার প্রস্তাবগুলো গণভোটে যাবে। কিন্তু সুপারিশে নোট অব ডিসেন্ট বাদ দিয়ে ঐকমত্য কমিশন একটা বাজে কাজ করেছে।

দুই মাস পর নির্বাচন হয়ে গেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আর পাওয়া যাবে না উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, উপদেষ্টারা মনে করেন- তারা যত তাড়াতাড়ি বিদায় নিতে পারেন, তত ভালো। এখন দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। এখন মাথা ঠান্ডা রেখে বুদ্ধির সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

১০

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

১১

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

১২

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

১৩

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

১৪

দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

১৫

‘বাব আল-মান্দেব ঘিরে হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে’

১৬

নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে এমপি নজরুলের পুরোনো বক্তব্য ভাইরাল

১৭

৩০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক 

১৮

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার

১৯

বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু, চূড়ান্ত তালিকায় যে ১২ গোল

২০
X