চট্টগ্রাম ব্যুরো ও রাউজান প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাউজানে র‍্যাবের অভিযানে স্থানীয়দের উচ্ছ্বাস, বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের রাউজনে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার দুজন। ছবি : কালবেলা
চট্টগ্রামের রাউজনে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার দুজন। ছবি : কালবেলা

সম্প্রতি চট্টগ্রামের রাউজানে ঘটছে প্রকাশ্যে খুনের ঘটনা। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছিল। সবশেষ ২৫ অক্টোবর বিকেলে রাউজানের চারাবটতল এলাকায় যুবদল কর্মী আলমগীর আলমকে গুলি করে খুনের পর নড়েচড়ে বসে প্রশাসন। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি অভিযানে নামে র‍্যাব।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের বাড়িতে র‍্যাব অভিযান চালিয়ে ১১টি বন্দুকসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খায়েজ আহমদের ছেলে কামাল উদ্দিন এবং মো. শফির ছেলে সোহেল নামে দুজন গ্রেপ্তার হয়েছেন।

অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ অস্ত্র চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল। রাউজান দিনের পর দিন খুনখারাবির জনপদে পরিণত হয়েছিল। এর আগে এমন অভিযান হয়নি। রাউজানের অন্যান্য ইউনিয়নে এ অভিযান অব্যাহাত রাখার আশা ব্যক্ত করেন তারা।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের বাড়িতে অভিযান চালিয়েছেন তারা। এসময় ১১টি বন্দুক, ২৭টি দেশি ধারালো অস্ত্র, ৮টি ক্রিকেট স্ট্যাম্প ও ১৫টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে গাঁজা ও বিদেশি মদ। ইউপি চেয়ারম্যানের বাড়ির আঙিনা, পুকুর পাড় এবং আলমারি থেকে এসব অস্ত্র ও মাদক লুকিয়ে রাখা হয়েছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, গ্রেপ্তার কামালের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির ৩টি মামলা রয়েছে। সে বর্তমানে জামিনে রয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সকাল থেকে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে থানা-পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

১০

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১১

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১২

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৩

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৪

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৭

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৮

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৯

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

২০
X