কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, কম্পিউটার পণ্য ক্রয়ে বিশেষ সুবিধা

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সারা দেশের ক্রেতাদের জন্য শুরু করেছে মাসব্যাপী ‘ডিভিশনাল আইটি ফেয়ার-২০২৫’। ছবি : সংগৃহীত
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সারা দেশের ক্রেতাদের জন্য শুরু করেছে মাসব্যাপী ‘ডিভিশনাল আইটি ফেয়ার-২০২৫’। ছবি : সংগৃহীত

বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সারা দেশের ক্রেতাদের জন্য শুরু করেছে মাসব্যাপী ‘ডিভিশনাল আইটি ফেয়ার-২০২৫’।

দেশের বিভিন্ন বিভাগে জমজমাটভাবে চলছে ৩০ দিনব্যাপী এ ফেয়ার। এসব ফেয়ারে ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, প্রিন্টার, স্পিকার এবং আইটি অ্যাক্সেসরিজ ক্রয়ে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, উপহার এবং র‍্যাফেল ড্র।

ইতোমধ্যে ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারের ইসিএস কম্পিউটার সিটিতে, সিলেটের বন্দরবাজারের করিমুল্লাহ মার্কেটে, রংপুরের সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সে, ময়মনসিংহের রামবাবু রোডের আলাকা নদী বাংলা কমপ্লেক্সে, খুলনার জলিল টাওয়ারে, চট্টগ্রামের আর.এফ. জহুরা টাওয়ারে ও আগ্রাবাদের কম্পিউটার সিটিতে এবং রাজশাহীর গ্রেটার রোডের ওসমান সুপার মার্কেটে।

ফেয়ার শুরুর পর থেকেই ক্রেতা ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ফেয়ার চলাকালীন নির্দিষ্ট মডেলের ওয়ালটন কম্পিউটার অ্যাক্সেসরিজে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। পাশাপাশি ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান, ট্যাব, প্রিন্টার ও স্পিকার ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় উপহার।

প্রতিদিনের র‍্যাফেল ড্র ছাড়াও প্রতিটি ভেন্যুতে থাকছে সন্ধ্যাকালীন মেগা র‍্যাফেল ড্র। যেখানে বিজয়ীরা পাচ্ছেন ল্যাপটপ, ট্যাবসহ নানান আকর্ষণীয় পুরস্কার। ফেয়ারটিতে অংশ নিয়ে ক্রেতারা শুধু ছাড়-উপহারই নয়, বরং ওয়ালটনের সর্বশেষ প্রযুক্তিপণ্য সরাসরি ব্যবহার ও অভিজ্ঞতা নেওয়ার সুযোগও পাচ্ছেন।

ফেয়ার আয়োজক সূত্রে জানা গেছে, বিভাগীয় পর্যায়ে এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের আরও কাছে পৌঁছানো এবং ওয়ালটনের আইটি পণ্য ও সেবা সম্পর্কে তাদের সরাসরি ধারণা দেওয়া। সারা দেশের ক্রেতারা এখনই নিকটস্থ ফেয়ার ভেন্যুতে গিয়ে ওয়ালটনের আকর্ষণীয় অফার ও প্রযুক্তি অভিজ্ঞতা নিতে পারবেন।

এ প্রসঙ্গে ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ওয়ালটন সব সময় ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দিয়ে আসছে। ক্রেতারা যাতে সহজেই প্রয়োজনীয় প্রযুক্তিপণ্যটি হাতের নাগালে পেতে পারেন, সেজন্য বিভাগীয় শহরে আইটি ফেয়ারের এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন ক্রেতারা সরাসরি পণ্য দেখার ও অভিজ্ঞতা নিতে পারছেন, তেমনিই প্রয়োজনীয় পণ্যটি ক্রয়ে পাচ্ছেন বিশেষ সুবিধা।

তিনি আরও বলেন, সারা বছর ধরে আমরা গ্রাহকদের জন্য এ রকম বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। ভবিষ্যতেও আমাদের এরূপ কার্যক্রম চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X