রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গণভোটের নামে যে ষড়যন্ত্র করা হচ্ছে তা জনগণ মেনে নেবে না : জুয়েল

দৌলতপুর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
দৌলতপুর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, গণভোটের নামে দেশে যে ষড়যন্ত্র করা হচ্ছে, তা এ দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ব্যালটে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুর উপজেলা যুবদলের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত নামের ইসলামি দলটি কয়েকদিন আগে পিআর নামের এক ভুতুড়ে ব্যবস্থার কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করেছিল। কিন্তু যখন তারা বুঝতে পারল, বাংলাদেশের মানুষ এই ব্যবস্থা মেনে নেবে না এবং ব্যালটে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, তখন তারা পিআর থেকে সরে আসে। এখন আবার গণভোটের নামে আরেকটি ষড়যন্ত্রের পাঁয়তারা চলছে। তবে দেশের মানুষ এই ষড়যন্ত্রও মেনে নেবে না।

শরীফ উদ্দিন জুয়েল আরও বলেন, যতই পাঁয়তারা করুন না কেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র করে লাভ নেই, ষড়যন্ত্রের দিন শেষ। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন এবং জনগণের রায়ে নিজের জনপ্রিয়তা যাচাই করুন।

তিনি অভিযোগ করে বলেন, দৌলতপুরে একটি পক্ষ কিছু সংবাদকর্মীকে নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংবাদ কর্মীদের পাশে রয়েছে। যদি কেউ সাংবাদিকদের হুমকি দেয়, আমরা সাংবাদিক ভাইদের পাশে থেকে হুমকিদাতাকে দাঁতভাঙা জবাব দেব।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো বিভ্রান্তিতে কান দেবেন না। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সকলে তার পক্ষেই কাজ করব। মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীর নাম ঘোষণা করবেন।

অনুষ্ঠানের আগে শরিফ উদ্দিন জুয়েল বৃক্ষরোপণ ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X