নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীরাই আগামীর পাথেয় : নোবিপ্রবি উপাচার্য

কোম্পানীগঞ্জ বামনী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। ছবি : কালবেলা
কোম্পানীগঞ্জ বামনী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। ছবি : কালবেলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেছেন, সমাজের যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার জন্যই জুলাই বিপ্লব হয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীরাই হবে আগামীর পাথেয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কোম্পানীগঞ্জ বামনী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, সমাজের অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়। আগামী দিনে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা আজকের শিক্ষার্থীদের অভিপ্রায়। বর্তমান যুগে শুধুমাত্র অ্যাকাডেমিক পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলধুলা ও অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রমে পারদর্শী হতে হবে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, মেশিন লার্নিং ও ইন্টারনেট অব থিংসসহ কম্পিউটারের বিভিন্ন প্রায়োগিক বিষয়ে দক্ষতা অর্জন করলে ছাত্র-ছাত্রীরা সামনে এগিয়ে যেতে পারবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কেউ যদি পরিশ্রম করে জ্ঞান অন্বেষণ করে তাহলে সে কখনও বিমুখ হবে না। সৃষ্টিকর্তা যে মেধা তোমাকে দিয়েছেন সেটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তোমাদের মেধাকে সমাজের কল্যাণের জন্য কাজে লাগাবে। তোমাদের পরিকল্পনা এবং প্রচেষ্টা দুটোই থাকতে হবে। তুমি তোমার জীবনকে কীভাবে সাজাতে চাও সে পরিকল্পনা এখনই করতে হবে। সামনে তোমাদের আরও অনেক প্রতিযোগিতার সম্মুখীন হবে। সেই পথে সাফল্য পেতে হলে, শিক্ষার্থীদের একটাই অস্ত্র রয়েছে সেটা হলো মেধা এবং পরিশ্রম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব আজগর আলী বলেন, জীবনে সফলকাম হতে হলে এখন থেকেই নিজের ক্যারিয়ারের লক্ষ্য নিজেকেই ঠিক করতে হবে। নিজের সাফল্যের পথ নিজেকেই সৃজন করতে হবে, তবেই জীবনে সোনার হরিণের দেখা পাওয়া যাবে। ছাত্রজীবনে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, পৃথিবীতে যারাই বিখ্যাত হয়েছেন, তাদের জীবনী দেখলে অক্লান্ত শ্রম ও মেধার সমন্বয় পাওয়া যায়। এ সময় তিনি শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময় মোবাইল ও মাদকাসক্তিতে যেনো ব্যয় না করে, সেদিকে অভিভাবকদের প্রতি সুদৃষ্টি রাখার অনুরোধ জানান। আজগর আলী বলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। কিন্তু সে বড় জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীদের অধ্যাবসায়ের ওপর গুরুত্ব দিতে হবে।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফিরোজ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ এস এম কামাল উদ্দিন।

অনুষ্ঠানে কলেজ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অবিভাভকবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। পরে কলেজের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X