বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

ঘুম হারিয়েছেন সিদ্ধার্থ

সিদ্ধার্থ মালহোত্রা । ছবি : সংগৃহীত
সিদ্ধার্থ মালহোত্রা । ছবি : সংগৃহীত

নতুন অতিথি আসার পর একেবারে পাল্টে গেছে বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রার জীবন। একদিকে চলছে তার নতুন ছবি ‘পরম সুন্দরী’-এর প্রচার, অন্যদিকে বাড়িতে চলছে রাতজাগা এক নতুন অধ্যায়। তারকার চোখের ঘুম কেড়ে নিয়েছে ছোট্ট রাজকন্যা। কিন্তু ক্লান্তির মাঝেই খুঁজে পাচ্ছেন অন্যরকম আনন্দ।

সম্প্রতি কপিল শর্মার শোতে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ। সেখানেই বাবা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, ‘আমার রুটিন পুরো বদলে গেছে। সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হচ্ছে, খাওয়াদাওয়া, ঘুম সব ওলটপালট। এখন অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হচ্ছে, তবে এই জাগার অভিজ্ঞতা একেবারে অন্যরকম। ভোর তিন-চারটায় খাওয়া-দাওয়ার পর্ব চলছে।’

শোতে হাসতে হাসতে সিদ্ধার্থ আরও জানান, তিনি এখন বাড়িতে ‘সহ-অভিনেতার’ মতো, কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখেন। তবে ন্যাপি বদলানো থেকে শুরু করে শিশুকন্যার সবকিছুতেই তিনি এখন দক্ষ। মজার ছলে এই অভিনেতা বলেন, ‘ন্যাপি না পরালে যে কী হতে পারে, সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি।‘

চলতি বছরের ১২ জুলাই মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিয়ারা আদভানি। ১৫ জুলাই জন্ম নেয় তাদের কন্যাসন্তান। পরদিন ১৬ জুলাই সিদ-কিয়ারা নিজেরাই সুখবর ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার পোস্টে সে সময় লিখেছিলেন, ‘আমাদের শিশুকন্যা এসে গিয়েছে। ছবি নয়, শুধু আশীর্বাদ চাই।’

২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই রুপালি পর্দার প্রেম ধরা দেয় বাস্তবে। দীর্ঘ তিন বছরের সম্পর্কে থাকার পর ২০২৩ সালে বিয়ে করেন সিদ-কিয়ারা। এখন তারা বাস্তব জীবনের পরিপূর্ণ জুটি, আর সেই ভালোবাসার সাক্ষী তাদের ছোট্ট রাজকন্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১০

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১২

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৩

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৪

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৫

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৬

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৮

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৯

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X