বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কোথায় গেল  বাপ্পি লাহিড়ীর বিপুল স্বর্ণ?

বাপ্পি লাহিড়ি। ছবি : সংগৃহীত
বাপ্পি লাহিড়ি। ছবি : সংগৃহীত

বলিউডের ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী মানেই ঝলমলে স্বর্ণের অলঙ্কার, চোখে সানগ্লাস, আর প্রাণবন্ত হাসি। ২০২২ সালে স্লিপ অ্যাপনিয়ায় তার আকস্মিক মৃত্যুর পর ভক্তদের মনে প্রশ্ন জেগেছিল— গান, গয়না আর গ্ল্যামারের এই রাজপুত্র রেখে গেলেন কী?

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। ২০১৪ সালে করা এক এফিডেভিটে বাপ্পি জানান, তার কাছে রয়েছে ৭৫৪ গ্রাম স্বর্ণ। তখনকার বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৭১ হাজার রুপি। সেই নথি অনুযায়ী, মৃত্যুর পর অলঙ্কারগুলোর দায়িত্ব বর্তায় ছেলে বাপ্পা ও মেয়ে রিমার ওপর।

পরিবার জানিয়েছে, এই গয়নাগুলো বিক্রি করা হয়নি। এগুলো এখনো গচ্ছিত আছে তাদের কাছেই— বাবার স্মৃতিচিহ্ন হিসেবে।

বাপ্পি লাহিড়ী ছিলেন বিলাসবহুল জীবনযাপনের এক প্রতীক। তার সংগ্রহে ছিল বিএমডব্লিউ, টেসলা এক্স, অডি— একাধিক দামি গাড়ি। জীবনের শেষ পর্যন্ত তিনি রেখে গেছেন প্রায় ২২ কোটি রুপির সম্পদ।

বাপ্পি জীবদ্দশায় নিজেই বলেছিলেন, স্বর্ণ তার কাছে শুধু অলঙ্কার নয়, বরং সৌভাগ্যের প্রতীক। সেই ‘লাকি চার্ম’-এর জন্যই মঞ্চ থেকে রেকর্ডিং স্টুডিও— সব জায়গায় স্বর্ণের গয়নায় সজ্জিত থাকতেন তিনি।

মাত্র ১৯ বছর বয়সেই সংগীত জগতে পা রাখা এই শিল্পী পরে বলিউডকে উপহার দেন একের পর এক সুপারহিট গান। ডিস্কো বিটে ভরপুর সেই সুর আজও ভোলেনি দর্শক-শ্রোতা। ২০২২ সালে তার আকস্মিক প্রয়াণে সংগীত হারায় এক উজ্জ্বল নক্ষত্রকে, আর রুপালি দুনিয়া হারায় গ্ল্যামারের এক অনন্য প্রতীককে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

১২

ফুড ডেলিভারিম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

১৩

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

১৪

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

১৫

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

১৭

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

১৮

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১৯

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

২০
X