বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অশ্লীল স্পর্শের শিকার অক্ষয় কুমার

অক্ষয় কুমার । ছবি : সংগৃহীত
অক্ষয় কুমার । ছবি : সংগৃহীত

কে বলেছে নির্যাতন কেবল নারীরাই সহ্য করেন? বাস্তবটা কিন্তু একেবারেই ভিন্ন। নির্যাতনের শিকার হতে হয় পুরুষদেরও। কেউ চুপ করে যন্ত্রণা সহ্য করেন, কেউ আবার সাহস করে করেন প্রতিবাদ। বলিউডের জনপ্রিয় অক্ষয় কুমারও একসময় মুখ খুলেছিলেন নিজের শৈশবের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। যা শুনলে শিউরে উঠবেন আপনি। ছোটবেলায় নোংরা মানসিকতার শিকার হয়েছিলেন তিনি। নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায় সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন যেন বাবা-মায়েরা ভবিষ্যতে আরও সতর্ক হতে পারেন।

সেই সাক্ষাৎকারে অক্ষয় জানান, তার সঙ্গে যখন এই ঘটনা ঘটে তখন তার বয়স মাত্র ছয় বছর। প্রতিবেশীর ফ্ল্যাটে যাচ্ছিলেন তিনি। লিফটে একাই উঠেছিলেন। সঙ্গে ছিলেন লিফটম্যান। কিন্তু রক্ষকই যে ভক্ষক তা বুঝতে পারেননি অক্ষয়।

অভিনেতা আরও জানান, আচমকাই তাকে ছুঁতে শুরু করে সেই ব্যক্তি। এক পর্যায়ে অশ্লীলভাবে ছুঁতে থাকে তার স্পর্শকাতর স্থানে। অক্ষয় তখন ছোট তবে যা হচ্ছে তা যে ঠিক হচ্ছে না সেটা আঁচ পেয়েছিলেন তিনি। সেখান থেকে কোনো মতে বেরিয়ে সবটা এসে বাবা-মাকে জানান তিনি। এমনকি বাবা-মা তার অভিযোগকে গুরুত্ব দিয়েছিলেন। পরে ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছেও অভিযোগ জানানো হয় এবং ধরা পড়ে সেই ব্যক্তি।

অক্ষয় বিচার পেয়েছিলেন। তবে ‘চাইল্ড মোলেস্টেশন’ বা শিশুদের ওপর নির্যাতনের ঘটনা সামনে আসে প্রতিনিয়ত। এ মুহূর্তে গোটা ভারত উত্তাল আরও এক নির্যাতনের ঘটনায়। চিকিৎসকে খুন ও ধর্ষণের ঘটনায় আজও চলছে প্রতিবাদ। জনরোষ বাড়ছে ক্রমশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১০

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১১

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১২

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৩

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৪

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৫

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৬

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৭

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৮

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৯

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

২০
X