বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমায় ইমরান হাশমির সঙ্গে রোমান্স করবেন দিশা পাটানি

দিশা পাটানি ও ইমরান হাশমি। ছবি : সংগৃহীত
দিশা পাটানি ও ইমরান হাশমি। ছবি : সংগৃহীত

প্রায় ১৮ বছর পর সিক্যুয়েল আসছে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন’ সিনেমার। ‘আওয়ারাপন ২’ শিরোনামে নির্মিত হবে এটি। প্রথমটি পরিচালনা করেছিলেন মোহিত সুরি, তবে এবার পরিচালকের দায়িত্বে থাকছেন নিতিন কাক্কর। মুকেশ ভাটের প্রযোজনায় নায়িকাতেও পরিবর্তন আনা হয়েছে। অভিনেত্রী শ্রিয়া সরণের জায়গায় নায়িকা হিসেবে থাকছেন দিশা পাটানি। (সূত্র : পিঙ্কভিলা)

‘আওয়ারাপন’ সিনেমাটি ২০০৭ সালের ২৯ জুন মুক্তি পায়। ছবিতে ইমরান হাশমি ‘শিবম পান্ডিত’ চরিত্রে অভিনয় করেছিলেন। একই চরিত্রে তিনি এবারও ফিরছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রযোজক মুকেশ ভাট এবং পরিচালক নিতিন কাক্কর নিশ্চিত করেছেন, দিশা পাটানি ছবির মূল নায়িকা এবং ইতোমধ্যেই গল্প তার পছন্দ হয়েছে।

এবারও গল্প আবর্তিত হবে গ্যাংস্টার জগতকে ঘিরে, তবে রোমান্স এবং আবেগের মাত্রা প্রথমটির তুলনায় দ্বিগুণ থাকবে। গল্পের পাশাপাশি সিনেমার সংগীতেও থাকবে বিশেষ গুরুত্ব। নতুন গানের পাশাপাশি পুরনো কিছু জনপ্রিয় সুরও যুক্ত হতে পারে বলে জানা গেছে।

‘আওয়ারাপন ২’-এর শুটিং শুরু হবে এ বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবরে। শুটিং ২০২৬ সালের শুরুতে শেষ করার পরিকল্পনা রয়েছে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X