চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

মাদকাসক্ত টুটুল মিয়া। ছবি : কালবেলা
মাদকাসক্ত টুটুল মিয়া। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদকাসক্ত ছেলে টুটুল মিয়াকে (২৫) পুলিশের হাতে তুলে দিয়ে দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ নিয়েছেন বাবা রফিক হোসেন। ছেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তাকে সুপথে ফেরাতে তিনি এই কঠিন সিদ্ধান্ত নেন। ঘটনাটি সচেতন মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামের বাসিন্দা রফিক হোসেনের ছেলে টুটুল মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। তিনি প্রতিনিয়ত বাড়িতেই মাদক সেবন করে পরিবারে উচ্ছৃঙ্খলতা ও অশান্তি সৃষ্টি করতেন।

ছেলের এমন মাতলামি সহ্য করতে না পেরে সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাবা রফিক হোসেন নিজেই ছেলেকে ধরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান।

ইউএনও মো. আল-আমীন অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টুটুল মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ছেলের প্রতি এমন কঠোর সিদ্ধান্তের বিষয়ে বাবা রফিক হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে সে মাদক সেবন করে পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করছিল। শত চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারিনি। বাধ্য হয়েই তাকে সুপথে ফিরিয়ে আনার জন্য আইনের হাতে তুলে দিয়েছি।’

সচেতন মহল মনে করছেন, মাদকের গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে অভিভাবকদের এমন কঠোর ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১০

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১১

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১২

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৩

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৪

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৫

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৭

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৯

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

২০
X