বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কেন মুখ দেখাতে পারছেন না হাশমিপুত্র?

ইমরান হাশমি ও তার পুত্র I ছবি: সংগৃহীত
ইমরান হাশমি ও তার পুত্র I ছবি: সংগৃহীত

বলিউডে একসময় পর্দা কাঁপানো চুমুর দৃশ্যে যিনি হয়ে উঠেছিলেন ‘সিরিয়াল কিসার’, সেই ইমরান হাশমি আবারও ফিরেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার কারণ সিনেমা নয়, বরং তার ব্যক্তিজীবন নিয়ে। আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ ছোট্ট একটি দৃশ্যে উপস্থিত হয়েই ঝড় তুলেছেন ইমরান। কিন্তু হঠাৎ এই জনপ্রিয়তার ঢেউ গিয়ে আছড়ে পড়েছে তার পরিবারের ওপর, বিশেষ করে ছেলের মনে। বাবার এই নতুন করে আলোচনায় আসা নিয়েই নাকি বেশ অস্বস্তিতে পড়েছে ইমরান হাশমির ছেলে।

এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন ইমরান হাশমি। সেখান থেকে জানা যায়, সম্প্রতি তার ছেলে তাকে বলেছে, ‘তুমি কি আমাকে স্কুলে মুখ দেখাতে দেবে না!’

এ বিষয়ে ইমরান হাশমি জানান, তার ছেলে মোটেও খুশি নন। বাবাকে এমন চরিত্রে দেখে স্কুলে নাকি হাসির খোরাক হতে হচ্ছে তাকে।

ইমরান বলেন, ‘আমার ছেলে একদিন বললো, আমাদের স্কুলে এমন নানা ধরনের কীর্তি হয়। আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। তুমি দয়া করে এগুলো করা বন্ধ করবে। একটা সময় বলিউডে চুমুর দৃশ্যে অভিনয় করলেও বেশ কয়েক বছর ধরে তেমন দৃশ্যে আর অভিনয় করেন না ইমরান হাশমি।

এর আগের এক সাক্ষৎকারে ইমরান জানিয়েছিলেন, আগে চিত্রনাট্যে জোর করে চুমুর দৃশ্য ঢোকানো হতো। নির্মাতারা ভাবতেন, হয়তো দর্শক তাতে উত্তেজিত হবেন।

কিন্তু, এখন সেই নিয়ম বদলে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও বদলেছেন অভিনেতা। প্রয়োজন নেই, অথচ জোর করে চুমুর দৃশ্য রয়েছে, এমন ছবি তিনি এড়িয়ে চলেন বলে জানিয়েছেন। বরং বাছাইয়ের সময় চরিত্র কেমন, গল্প কেমন তার ওপর জোর দেন বলেই জানিয়েছেন ইমরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X