90Array ( [0] => 90 [1] => 92 )
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

নিজের ব্যর্থতা নিয়ে যা বললেন হৃতিক রোশন

হৃতিক রোশন । ছবি : সংগৃহীত
হৃতিক রোশন । ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন এবার মুখ খুললেন নিজের ব্যর্থতা নিয়ে। বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ওয়ার টু’ মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, আর সেই ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিলেন হৃতিক। ভক্তদের চমকে দিয়ে অভিনেতা জানালেন, চলচ্চিত্রটির শুটিং চলাকালীনই তিনি ভেতর থেকে এক অদ্ভুত অস্বস্তি ও অনিশ্চয়তায় ভুগছিলেন। তার সে অস্বস্তিই নাকি প্রভাব ফেলেছে পর্দায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হৃতিক সামাজিক মাধ্যমে একটি পোস্টে এই অনুভূতির কথা জানান। লেখেন, ‘ওয়ার টু’-এর প্রধান চরিত্র ‘কবির‘-এ অভিনয় করা তার কাছে বেশ সহজ মনে হয়েছিল। আর এ চরিত্রটি তার কাছে খুব পরিচিত ছিল; তাই ভেবেছিলেন কাজটি সহজে হয়ে যাবে।

হৃতিক জানান, তবে এই স্বাচ্ছন্দ্যের মধ্যেই ভেতরে ভেতরে একটি অস্বস্তি কাজ করছিল, যা তিনি উপেক্ষা করেছিলেন। জানান, হয়তো শৈল্পিক চ্যালেঞ্জের অভাব বোধ করেছিলেন, যা সাধারণত তার অন্য সিনেমাগুলোর ক্ষেত্রে থাকে। হৃতিকের এই অকপট স্বীকারোক্তি তার ভক্তদের কাছে প্রশংসা কুড়িয়েছে। তারা সামাজিক মাধ্যমে হৃতিককে সমর্থন করেছেন।

‘ওয়ার টু’ পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। সিনেমাটির বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি। কিন্তু মুক্তির পর এটি বিশ্বব্যাপী মাত্র ৩৬৪ কোটি রুপি আয় করে।

তবে ২০১৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমার প্রথম কিস্তি ‘ওয়ার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। তবে সিক্যুয়েলটি তেমন সাড়া ফেলতে পারেনি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X