বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হৃতিক রোশনের প্রথম ওয়েব সিরিজ ‘স্টর্ম’

হৃতিক রোশন। ছবি : সংগৃহীত
হৃতিক রোশন। ছবি : সংগৃহীত

বলিউডের গ্রিক গড হৃতিক রোশন এবার ক্যামেরার সামনে নয়, পেছনে। প্রযোজকের আসনে বসে তিনি আনছেন তার প্রথম ওয়েব সিরিজ ‘স্টর্ম’। একটি উচ্চঝুঁকিপূর্ণ থ্রিলার, যার গল্পে থাকবে উচ্চাকাঙ্ক্ষা, গোপনতা ও টিকে থাকার লড়াইয়ের রোমাঞ্চ। প্রাইম ভিডিওর জন্য নির্মিত এই অরিজিনাল সিরিজটি প্রযোজনা করছে হৃতিক ও ইশান রোশনের এইচআরএক্স ফিল্মস, যা ফিল্মক্রাফট প্রোডাকশনের একটি শাখা। খবর : বলিউড হাঙ্গামা

সিরিজটির স্রষ্টা ও পরিচালক অজিতপাল সিংহ, যিনি আগে থেকেই বাস্তবধর্মী গল্প বলায় পরিচিত। তার হাত ধরেই হৃতিক নতুনভাবে পা রাখছেন স্ট্রিমিং দুনিয়ায়।

‘স্টর্ম’-এ অভিনয় করছেন পার্বতী থিরুভোথু, আলায়া এফ, শৃষ্টি শ্রীবাস্তব, র্রামা শর্মা ও সাবা আজাদ। একঝাঁক শক্তিশালী নারী চরিত্রকে ঘিরে আবর্তিত হবে গল্পটি। এর চিত্রনাট্য লিখেছেন অজিতপাল সিংহ, ফ্রঁসোয়া লুনেল ও স্বাতী দাস।

সিরিজটি নিয়ে হৃতিক রোশন বলেন, ‘স্টর্ম আমার কাছে একেবারেই বিশেষ। এটি আমার প্রযোজনা জীবনের প্রথম ওয়েব সিরিজ এবং এমন এক গল্প যা কাঁচা, স্তরবিন্যস্ত ও গভীরভাবে শক্তিশালী। অজিতপালের দুনিয়া এত বাস্তব ও মানবিক যে আমি তাতে মুগ্ধ। আমি বিশ্বাস করি, এই গল্প শুধু ভারতের নয়— বিশ্বজুড়ে দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’

‘স্টর্ম’-এর শুটিং শিগগিরই শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যেই সিরিজটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। প্রযোজক ও নির্মাতাদের মতে, এটি হবে এক বিশ্বমানের থ্রিলার— যেখানে থাকবে আবেগ, গতি আর শহর মুম্বাইয়ের বিশৃঙ্খল সৌন্দর্য।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X