বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ফুটপাতের দোকানের জিনিস ছুড়ে ফেলছেন ক্ষুব্ধ খুশি, ভিডিও ভাইরাল

খুশি মুখার্জি। ছবি : সংগৃহীত
খুশি মুখার্জি। ছবি : সংগৃহীত

মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় এক অস্বাভাবিক দৃশ্য—ফুটপাতের দোকানের সামনে দাঁড়িয়ে ক্ষোভে ফুঁসছেন অভিনেত্রী খুশি মুখার্জি। একের পর এক আতশবাজির বক্স ছুড়ে ফেলছেন রাস্তায়, দোকানদার ও পথচারীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছেন তিনি। উপস্থিত কেউ কেউ ভিডিও ধারণ করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই ভাইরাল হয় ঘটনাটি।

ভিডিওতে দেখা যায়, নীল রঙের মার্সিডিজ গাড়িটি দাঁড়িয়ে আছে দোকানের সামনেই। বাজির বক্স ছুড়ে ফেলতে ফেলতে খুশি মুখার্জি চিৎকার করে বলেন, ‘সবাই দীপাবলি উদযাপন করবে, কিন্তু আমার গাড়ি ঠুকে চলে গেল! আর তোমরা এখানে পটকা বিক্রি করছো!’

দোকানদারদের কেউ একজন তাকে শান্ত করতে গিয়ে উল্টো বলে ফেলেন, ‘ওকে বোঝাও, ওর বেশি হয়ে যাচ্ছে, এখন মার খাবে।’ মুহূর্তেই আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে চারপাশে।

ভিডিওর অন্য অংশে দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক করছেন খুশি। তিনি বলেন, ‘আমার গাড়ি ঠুকে গেল রিকশাওয়ালা! আপনাদের ১০০ নম্বরে ফোন করেও কেউ ধরেনি! এটা চলবে?’

পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অভিনেত্রী তখনো ক্ষোভে রাস্তার ওপর আতশবাজির বক্স ছুড়ে চলেন।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানায়, একটি অটোরিকশা খুশির গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাস্তায় কেউ সেটি আটকায়নি। ক্ষোভেই আশপাশের দোকানে রাগ ঝাড়েন তিনি। তবে ঘটনাটি কবে ঘটেছে তা এখনো নিশ্চিত নয়।

খুশি মুখার্জি মূলত দক্ষিণী সিনেমার অভিনেত্রী। ২০১৩ সালে তামিল ভাষার ‘আঞ্জল থুরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরে তেলেগু ও হিন্দি সিনেমায়ও কাজ করেছেন। তবে এমটিভির রিয়েলিটি শো ‘স্প্লিটভিলা’ ও ‘লাভ স্কুল’-এ অংশ নেওয়ার পরই তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

এছাড়া খুশি অভিনয় করেছেন একাধিক ওয়েব সিরিজে, যার মধ্যে কিছু প্রাপ্তবয়স্ক কনটেন্টও রয়েছে—যেমন ‘গান্ডু’ (২০১৯), ‘নুরি’ (২০২০) ও ‘স্ট্রেঞ্জার’ (২০২১)।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X