বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেত্রীর বাড়ি থেকে কোটি টাকার গহনা উধাও

খুশি মুখার্জি। ছবি : সংগৃহীত
খুশি মুখার্জি। ছবি : সংগৃহীত

বলিউডের বিতর্কিত অভিনেত্রী খুশি মুখার্জির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, তার বাড়ি থেকে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৮১ হাজার টাকা) মূল্যের গহনা উধাও হয়েছে। সন্দেহের তীর বাড়ির পরিচারিকার দিকেই, যিনি ঘটনার পর থেকেই পলাতক। খবরটি প্রকাশ করেছে দ্য ফ্রি প্রেস জার্নাল।

প্রাক্তন স্প্লিটভিলা প্রতিযোগী খুশি বলেন, “নিজের বাড়ির ভেতরে যাকে বিশ্বাস করতাম, সেই যদি এমন বিশ্বাসঘাতকতা করে, সেটা ভীষণ কষ্টের। গহনা হারানোর চেয়েও বড় ক্ষতি হলো আমার নিরাপত্তা আর বিশ্বাস হারিয়ে যাওয়া।”

হঠাৎ এই ঘটনার পর ভেঙে পড়েছেন বাঙালি এই অভিনেত্রী। জানিয়েছেন, আইনগতভাবে কঠোর পদক্ষেপ নিয়েছেন তিনি। খুব শিগগিরই পুলিশ তদন্ত শুরু করবে এবং পলাতক পরিচারিকাকে খুঁজে বের করার চেষ্টা করবে।

কলকাতাজন খুশি মুখার্জি ২০১৩ সালে তামিল সিনেমা ‘অঞ্জল তুরাই’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর অভিনয় করেছেন তেলেগু ভাষার ‘ডোঙ্কা প্রেমা’, ‘হার্ট অ্যাটাক’ এবং হিন্দি সিনেমা ‘শ্রীনগর’-এ। তবে ভারতীয় টেলিভিশনের রিয়েলিটি শোগুলোতেই বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

ব্যক্তিগত জীবনে সাহসী পোশাক ও খোলামেলা ভঙ্গিতে প্রায়ই শিরোনাম হন খুশি। কয়েক মাস আগে মুম্বাইয়ের একটি ক্যাফের বাইরে তাকে সাহসী পোশাকে ক্যামেরাবন্দি করে পাপারাজ্জিরা। পরে সেই ছবি ভাইরাল হলে শুরু হয় তুমুল বিতর্ক।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার 

মেয়েটিকে রক্ষা করুন, সাংসদকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১০

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১১

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১২

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৩

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৪

শোকেরও ছুটি নেই

১৫

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৬

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৭

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৮

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৯

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

২০
X