বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১১:২১ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিরতিতে যাচ্ছেন জাহ্নবী

জাহ্নবী কাপুর I ছবি: সংগৃহীত
জাহ্নবী কাপুর I ছবি: সংগৃহীত

বলিউডের তরুণ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন জাহ্নবী কাপুর যেন তার টানা কাজের ব্যস্ততা থেকে একটু বিশ্রাম নিতে যাচ্ছেন। ২০১৮ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনয়যাত্রা ছিল ওঠানামায় ভরা। ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’-তে অভিনয়ের প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি সাম্প্রতিক ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, ‘উলঝ’ এবং ‘পরম সুন্দরী’র মতো সিনেমাগুলো বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি।

গণমাধ্যম সূত্রে জানা যায়, জাহ্নবী ২০২৫ সালে অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বছর তিনি নতুন কোনো প্রজেক্টে সই করবেন না। বরং মনোযোগ দেবেন রামচরণের সঙ্গে তার আসন্ন ছবি পেড্ডি-এর শুটিং শেষ করার দিকে।

তবে মজার বিষয় হলো, একটার পর একটা সিনেমা ব্যর্থ হলেও জাহ্নবীর বাজারমূল্য ক্রমেই বাড়ছে। জানা গেছে, পেড্ডি ছবির জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৬ কোটি রুপি, যেখানে তার তেলেগু অভিষেক দেওয়ারা পার্ট ওয়ান-এর জন্য নিয়েছিলেন ৫ কোটি রুপি।

এমনকি আরও জানা যায়, আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির পরবর্তী সিনেমার জন্যও তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে তিনি পারিশ্রমিক হিসেবে দাবি করেছেন ৭ কোটি রুপি।

সব মিলিয়ে এই কৌশলগত বিরতির মাধ্যমে জাহ্নবী যেন ইন্ডাস্ট্রির প্রতিযোগিতা থেকে কিছুটা সরে এসে নিজের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে চাইছেন।

সম্ভবত ২০২৬ সালে আরও শক্তিশালী ও পরিণত প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে তার পারিশ্রমিক আরও বাড়বে কি না, সেটিই এখন দেখার বিষয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X