বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

জাহ্নবীকে নিয়ে মশকরায় শামিল হয়ে বিপাকে সোনম

জাহ্নবী কাপুর ও সোনম বাজওয়া। ছবি : সংগৃহীত
জাহ্নবী কাপুর ও সোনম বাজওয়া। ছবি : সংগৃহীত

জাহ্নবী কাপুরের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পরম সুন্দরী’কে ঘিরে চলা ব্যঙ্গাত্মক মন্তব্যে সায় দিয়ে এবার সমালোচনার মুখে সোনম বাজওয়া। এক জনপ্রিয় নেটপ্রভাবীর তীর্যক ভিডিওতে হাসির প্রতিক্রিয়া জানানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র সমালোচনার ঝড়

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘পরম সুন্দরী’ ছবিতে এক দক্ষিণী যুবতীর চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। তার চরিত্রের নাম ‘সুন্দরী’। ছবিতে তার সংলাপ বলার ধরন নিয়ে মূলত সমালোচনা হয়েছে। ভক্তদের দাবি, চরিত্রের সঙ্গে একেবারে মানানসই ছিলেন তিনি। তবে সমালোচকরা মনে করছেন, সংলাপ উচ্চারণে জাহ্নবী যথেষ্ট দুর্বল ছিলেন। এর মধ্যেই অনালী সেরেজো নামে এক নেটপ্রভাবী জাহ্নবীকে নিয়ে ব্যঙ্গ করে ভিডিও শেয়ার করেন, যা ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওর কমেন্টে সোনমের দেওয়া প্রতিক্রিয়া থেকেই শুরু হয় বিতর্ক।

জাহ্নবীর অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সোনমকে কটাক্ষ করেন। কেউ লিখেছেন, ‘অন্যকে নিয়ে হাসাহাসি করার আগে সোনমের নিজের অভিনয় দক্ষতা দেখা উচিত’। আবার আরেকজনের মন্তব্য, ‘বলিউডে তারকাসন্তান আর বহিরাগতদের মধ্যে প্রকৃত বন্ধুত্ব হওয়া সম্ভব নয়’।

‘পরম সুন্দরী’ ছবিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে সোনম বর্তমানে ব্যস্ত তার নতুন ছবি ‘বাগি ফোর’–এর কাজে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X