বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘পেড্ডি’ তে রাম চরণের বিপরীতে জাহ্নবী

রাম চরণ ও জাহ্নবী কাপুর I ছবি: সংগৃহীত
রাম চরণ ও জাহ্নবী কাপুর I ছবি: সংগৃহীত

এবার ‘পেড্ডি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন রাম চরণ ও জাহ্নবী কাপুর। স্পোর্টস অ্যাকশন ঘরানার এই চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালের ২৭ মার্চ। এর আগে এই সিনেমার টিজারের মাধ্যমে রাম চরণের ফার্স্ট লুক প্রকাশ পায় । আর এবার সিনেমার নির্মাতা প্রকাশ করেছেন জাহ্নবীর চরিত্র ‘আচিয়াম্মা’র প্রথম ঝলক।

এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল এক পোস্টে নির্মাতা লিখেছেন,'আমাদের ‘পেড্ডি’র ভালোবাসা, যার আগুনে ভরা মনোভাব। পরিচয় করিয়ে দিচ্ছি অপরূপা জাহ্নবী কাপুরকে ‘আচিয়াম্মা’ রূপে। ‘পেড্ডি’ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ২৭ মার্চ, ২০২৬ সালে।'

এদিকে সিনেমার টিম দুটি নতুন পোস্টার শেয়ার করেছে, যেখানে জাহ্নবীকে দেখা গেছে প্রাণবন্ত, দুষ্টু-চঞ্চল এক গ্রাম্য চরিত্রে। রাম চরণ অভিনীত এই সিনেমায় গ্রামীণ সাজে অভিনেত্রীর আবেদনময় উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। এই স্পোর্টস অ্যাকশন ঘরানার ছবি জাহ্নবী কাপুরের দ্বিতীয় তেলুগু প্রজেক্ট। এর আগে তিনি জুনিয়র এনটিআর-এর সঙ্গে ‘দেভারা: পার্ট ১’-এর মাধ্যমে তেলুগু ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন।

‘পেড্ডি’র কাহিনি এক গ্রামীণ পটভূমিতে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে আবর্তিত। যেখানে রাম চরণকে দেখা যাবে নতুন রূপে, যেখানে তার সঙ্গে থাকছেন শিবা রাজকুমার, দিব্যেন্দু শর্মা, জগপতি বাবু সহ আরও অনেকে।এই চলচ্চিত্রটি বুচি বাবু সানার পরিচালনায় নির্মিত হচ্ছে।

সম্প্রতি রাম চরণ ও জাহ্নবী শুটিংয়ের জন্য শ্রীলঙ্কা গেছেন, যেখানে সিনেমার একটি গান ধারণ করা হচ্ছে। এ আর রহমানের সুরে নির্মিত এই গান মুক্তির পর হিট হবে বলেই আশা করা হচ্ছে। এর আগে রাম চরণ নিজেই জানিয়েছেন, সিনেমার প্রথম গান খুব শিগগিরই প্রকাশ করা হবে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমার প্রায় ৬০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং প্রথম অংশের এডিটও সম্পন্ন হয়েছে।

‘পেড্ডি’ শেষ করেই রাম চরণ কাজ শুরু করবেন পরিচালক সুকুমারের পরবর্তী সিনেমা ‘আরসি১৭’ এ, যা হবে ‘রঙ্গস্থলম’-এরপর তাদের একসঙ্গে করা দ্বিতীয় প্রজেক্ট । জানা যায়, ‘পুষ্পা’ খ্যাত নির্মাতা সুকুমার বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া প্রস্তুত করছেন।

অন্যদিকে, জাহ্নবী কাপুর সবশেষ অভিনয় করেছিলেন ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ সিনেমায়, যেখানে তার সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ান, সান্যা মালহোত্রা এবং রোহিত সরাফ। শশাঙ্ক খৈতান পরিচালিত ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল দর্শক-সমালোচকদের কাছ থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X