বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

জাহ্নবী আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল: বরুণ ধাওয়ান

জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান । ছবি : সংগৃহীত
জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান । ছবি : সংগৃহীত

বলিউড বক্স অফিসে নতুন করে ঝড় তুলতে আসছে তারকা জুটি জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান। বহুল আলোচিত সিনেমা ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ অবশেষে গত ২ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছে। শশাঙ্ক খৈতানের পরিচালনায় নির্মিত এ ছবিকে ঘিরে ইতোমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। আর সেই উন্মাদনা ছড়িয়ে দিতে মুক্তির পর থেকেই জাহ্নবী-বরুণ ব্যস্ত রয়েছেন টানা প্রচার অভিযানে।

সম্প্রতি সিনেমা নিয়ে ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জাহ্নবী-বরুণ। এ আলাপচারিতায় তারা জানান, ‘বাওয়াল’ সিনেমার শুটিং করতে গিয়ে মেঝেতে ঘুমিয়েছেন তারা।

স্মৃতিচারণ করে বরুণ বলেন, ‘আমরা প্যারিসে যাচ্ছিলাম। কারণ ‘বাওয়াল’ সিনেমার শুটিং দেশটির নরম্যান্ডিতে হচ্ছিল। আমরা একটি লাউঞ্জে ছিলাম; যেখানে সোফায় ঘুমানোর মতো জায়গা ছিল না। তাই বাধ্য হয়ে আমরা মেঝেতেই ঘুমিয়ে পড়েছিলাম। যারা সোফায় ঘুমাচ্ছিলেন, কিছুক্ষণ পর তারা উঠে যান, আর তখন আমি মেঝে থেকে উঠে সোফায় গিয়ে শুয়ে পড়ি। কিন্তু জাহ্নবী তখনো মেঝেতে ঘুমাচ্ছিল।'

জাহ্নবীকে না ডাকার কারণ ব্যাখ্যা করে বরুণ ধাওয়ান জানান, জাহ্নবী জেগে উঠে দেখেন বরুণ সোফায় ঘুমাচ্ছে, তখন তিনি বেশ অবাক হয়েছিলেন। এ বিষয়ে বরুণ বলেন, ‘আমি যদি জাহ্নবীকে জাগাতাম, তাহলে সে বলত, আমার ঘুম কেন ভাঙালে।’

আরেকটি গোপন তথ্য ফাঁস করে বরুণ বলেন, ‘বিমানে জাহ্নবী আমাকে ওষুধ খাইয়েছিল। এ কথা শুনে জাহ্নবী বলেন, এটা ঠিক না। তখন অভিনেতা বরুণ বলেন, আমি অসুস্থ ছিলাম। আর জাহ্নবী আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল।’ ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ সিনেমায় বরুণ-জাহ্নবীর পাশাপাশি আরও অভিনয় করেছেন, রোহিত সারাফ, সানিয়া মালহোত্রা, মনিষ পালসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X