বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

অবসরে যাচ্ছেন রজনীকান্ত? গুঞ্জনেই অনুরাগীদের মধ্যে তোলপাড়

রজনীকান্ত। ছবি : সংগৃহীত
রজনীকান্ত। ছবি : সংগৃহীত

বয়স ও শারীরিক সমস্যাকে তুচ্ছ করে পাঁচ দশক ধরে নিরবচ্ছিন্নভাবে দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। বয়স যেন তার জন্য শুধু একটি সংখ্যা! কিন্তু মঙ্গলবার সকাল থেকেই চলচ্চিত্র অঙ্গনে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর—অভিনয় থেকে অবসরে যাচ্ছেন থালাইভা!

দক্ষিণের আরেক কিংবদন্তি অভিনেতা কমল হাসানের সঙ্গে একটি আসন্ন সিনেমা করার পরই নাকি রজনীকান্ত চিরতরে অভিনয়কে বিদায় জানাবেন—এমনটাই দাবি করছে কলিউডের ঘনিষ্ঠ সূত্র।

সূত্রের তথ্যমতে, ২০২৭ সালে নেলসন দিলীপ কুমারের পরিচালনায় রজনীকান্ত-কমল হাসান জুটির ছবিটির শুটিং শুরু হবে। পরিচালকের চিত্রনাট্য ও প্রাক-প্রযোজনা কাজ সম্পন্ন করতেই এক বছর সময় লাগবে বলে জানা গেছে।

বর্তমানে রজনীকান্ত ব্যস্ত রয়েছেন ‘জেলার ২’ সিনেমার শুটিং নিয়ে। এরপর তিনি সুন্দর সি পরিচালিত আরেকটি ছবিতে কাজ করবেন। আগামী বছরের শেষ নাগাদ সেটির কাজ শেষ করে কমল হাসানের সঙ্গে ছবিতে যোগ দেবেন তিনি।

তবে রজনীকান্তের অবসরের খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি কেউ। কিন্তু এ গুঞ্জনেই ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, ‘রজনীকান্ত অবসর নিতে পারেন, কিন্তু আমাদের হৃদয় থেকে কখনো অবসর নেবেন না।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X