বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০:৪৮ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ফ্যান্টাসি অ্যাডভেঞ্চারে কার্তিক আরিয়ান

কার্তিক আরিয়ান I ছবি: সংগৃহীত
কার্তিক আরিয়ান I ছবি: সংগৃহীত

আসতে চলেছে এক নতুন জগতের গল্প। রহস্য, রোমাঞ্চ আর কল্পনার মিশেলে তৈরি হতে চলেছে ‘নাগজিলা’। বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন তার বহুল প্রতীক্ষিত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা ‘নাগজিলা’র শুটিং।

অভিনেতা নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এ খবরটি দেন। পোস্টে দেখা যায়, হাতে ক্ল্যাপবোর্ড ধরে হাস্যোজ্জ্বল কার্তিক। আর ক্যাপশনে লিখেছেন, দেখা হবে স্বাধীনতা দিবসে, ১৪ আগস্ট ২০২৬-এ।

এ সিনেমার পরিচালনায় রয়েছেন ‘ফুকরে’-খ্যাত নির্মাতা মৃগদীপ সিং লাম্বা, চিত্রগ্রাহক অমলেন্দু চৌধুরী। ছবিটি প্রযোজনা করছে ধর্মা প্রোডাকশনস (করন জোহর) ও মহাবীর জৈন ফিল্মস। এই দুই প্রযোজনা সংস্থার যৌথ উদ্যোগে শুরু হচ্ছে দীর্ঘমেয়াদি সহযোগিতা, যার লক্ষ্য দর্শকদের জন্য ‘অভূতপূর্ব বিনোদন’ পৌঁছে দেওয়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ১ নভেম্বর থেকে মুম্বাইয়ে শুরু হয়েছে ‘নাগজিলা’-র শুটিং। পুরো টিম উচ্ছ্বাসিত চলচ্চিত্রটি আগামী বছরের স্বাধীনতা দিবসে (১৪ আগস্ট ২০২৬) মুক্তি দেওয়ার লক্ষ্যে।

তবে ছবির নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। সূত্রের বরাতে জানা গেছে, ‘চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগির নেওয়া হবে, আর সেটি এমন এক চমক হবে যা ভক্তদের রোমাঞ্চিত করবে।’

এদিকে, কার্তিক বর্তমানে ব্যস্ত অনুরাগ বসু পরিচালিত আরেকটি প্রজেক্টের শুটিং নিয়েও। ব্যস্ত সময়সূচির মধ্যেও টিমের এক সদস্য জানিয়েছেন, কার্তিক ভীষণ পেশাদার। সিনেমায় প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে ধরার চেষ্টা করেন।

উল্লেখ্য, ‘নাগজিলা’-র পাশাপাশি কার্তিক শিগগির দেখা দেবেন ধর্মা প্রোডাকশনস-এর আরেক রোমান্টিক কমেডি সিনেমা ‘তু মেরি মে তেরা, মে তেরা তু মেরি’-তে, যেখানে তার সহ-অভিনেত্রী অনন্যা পান্ডে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৩১ ডিসেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১১

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১২

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৪

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৫

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৬

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৮

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

২০
X