রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

তাহলে কি গাঁটছড়া বাঁধলেন কার্তিক-শ্রীলীলাও

তাহলে কি গাঁটছড়া বাঁধলেন কার্তিক-শ্রীলীলাও। ছবি : সংগৃহীত
তাহলে কি গাঁটছড়া বাঁধলেন কার্তিক-শ্রীলীলাও। ছবি : সংগৃহীত

বলিউডের হার্টথ্রব কার্তিক আরিয়ান ও দক্ষিণী সুন্দরী শ্রীলীলাকে ঘিরে প্রেমের গুঞ্জন অনেক দিনের। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে বলিপাড়ায় বহু কানাঘুষো চললেও এবার যেন গুঞ্জনের আগুনে ঘি ঢালল একটি ছবি, যা দেখে নেটিজেনদের চোখ কপালে!

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে শ্রীলীলার ‘গায়েহলুদের’ দৃশ্য! হলুদ মাখানো হচ্ছে তাকে, চারপাশে সাজসজ্জা, কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর। পোশাকে দক্ষিণী ঐতিহ্য, গলায় হালকা গয়না, চুলে ফুল। পুরো দৃশ্য দেখে যেন একেবারে নববধূর সাজে ধরা দিয়েছেন শ্রীলীলা। আর সেখান থেকেই জোর গুঞ্জন, তাহলে কি সত্যিই বিয়ে করছেন তিনি? আর সেই পাত্র কি কার্তিক আরিয়ান?

গুঞ্জন আরও জোরদার হয়েছে এই কারণে যে, অনুরাগ বসুর আসন্ন ছবিতে এই দুই তারকা প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন। ছবির শুটিং চলাকালীন তাদের ঘনিষ্ঠতা নিয়ে আগেই জল্পনা ছড়িয়েছিল। কার্তিকের পরিবারের একাধিক অনুষ্ঠানে শ্রীলীলাকে দেখা গিয়েছিল বলেও জানিয়েছেন ঘনিষ্ঠ মহলের কেউ কেউ। ফলে নেটিজেনদের প্রশ্ন ‘শুটিংয়ের বাইরে কি নতুন কোনো সম্পর্ক গড়েছে?’

তবে বিপরীত মতও রয়েছে। অনেকেই বলছেন, এসব আসলে ছবির প্রচারের কৌশল। বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হুট করে নেওয়ার লোক নন কার্তিক। আবার কেউ কেউ এটিকে শ্রীলীলার জন্মদিনের আয়োজন বলেও মনে করছেন। যদিও অভিনেত্রীর জন্মদিন ১৪ জুন, আর সেই সময়ও এখনো আসেনি।

আরেক প্রশ্ন উঠছে, ‘যদি এটি জন্মদিন হয়, তবে কেন সিঁথিতে সিঁদুর?’ আবার কেউ বলছেন, ‘দক্ষিণ ভারতে অবিবাহিত নারীরাও সাজসজ্জায় সিঁদুর ও কুমকুম ব্যবহার করেন।’ তবে এই ব্যাখ্যা দিয়েও ধোঁয়াশা পুরোপুরি কাটছে না।

সব মিলিয়ে একটি ছবিতে পুরো বলিউডে আলোড়ন! তবে প্রেম, বিয়ে, প্রচারণা নাকি কেবলই একটা সাংস্কৃতিক আয়োজন, এসবের কোনো নিশ্চিত উত্তর মেলেনি। আর সে উত্তর দিতে পারেন শুধু কার্তিক কিংবা শ্রীলীলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১২

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৩

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৪

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৫

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৬

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৭

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৮

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৯

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

২০
X