বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রাই  I ছবি : সংগৃহীত
ঐশ্বরিয়া রাই I ছবি : সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাই বাবার জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

ইতোমধ্যে ওই অনুষ্ঠানে ঐশ্বরিয়ার দেওয়া বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, মঞ্চে বসে আছেন নরেন্দ্র মোদি, প্রাক্তন ক্রিকেটার শচীন টেন্ডুলকার, কেন্দ্রীয় মন্ত্রী রাম মোহন নাইডুসহ অনেকে।

এ মঞ্চে বক্তব্য রাখেন অভিনেত্রী ঐশ্বরিয়া। ৫২ বছর বয়সী ঐশ্বরিয়া অনুষ্ঠানে জাত ও ধর্ম নিয়ে ভাষণ দেন।

তিনি বলেন, ‘একটাই জাত, মানবতা। একটাই ধর্ম, ভালোবাসার ধর্ম। একটাই ভাষা, হৃদয়ের ভাষা; আর ঈশ্বরও একজন, তিনি সর্বব্যাপী।’ তার এই বক্তব্য শুনে উপস্থিত সকলে হাততালি দিয়ে সমর্থন জানান।

ঐশ্বরিয়ার তার বক্তব্য শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা স্পর্শ করে প্রণাম করেন এবং তার আশীর্বাদ গ্রহণ করেন। দেশটির প্রধানমন্ত্রী তার মাথায় হাত রেখে উষ্ণ অভিবাদন জানান। তারপর নির্ধারিত চেয়ারে গিয়ে বসেন এই অভিনেত্রী। অনুষ্ঠানে ঐশ্বরিয়া হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন।

তার এই বক্তব্যকে ঘিরে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

এদিকে ঐশ্বরিয়াকে সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না। সবশেষ তাকে দেখা যায় ‘পোনিয়িন সেলভান : টু’। ২০২৩ সালের ২৮ এপ্রিল মুক্তি পায় মনি রত্নম পরিচালিত আলোচিত এই সিনেমা। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের এক উত্তাল সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয় তামিল ভাষার এই সিনেমা। এই চলচ্চিত্রটিতে ঐশ্বরিয়ার পাশাপাশি অভিনয় করেন বিক্রম, তৃষা কৃষ্ণানসহ আরও অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৩৭ ক্যাটাগরিতে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১১

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১২

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৩

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৪

টিভিতে আজ যত খেলা

১৫

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X