শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আমার শরীর, আমার সম্পদ : ঐশ্বরিয়া রাই

ঐশ্বরিয়া রাই I ছবি : সংগৃহীত
ঐশ্বরিয়া রাই I ছবি : সংগৃহীত

বলিউডের আইকন, সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন আর নীরব থাকলেন না। জনপরিসরে নারীদের ওপর বাড়তে থাকা হয়রানি ও কটাক্ষের বিরুদ্ধে তিনি তুললেন কণ্ঠ। এক গভীর, দৃঢ় বার্তায় তারকাখ্যাত এই অভিনেত্রী স্পষ্ট করে দিলেন, নারীর পোশাক, সাজসজ্জা কিংবা আচরণ কোনোভাবেই হেনস্তার ন্যায্যতা দিতে পারে না। বরং তিনি নারীদের আহ্বান জানালেন মাথা উঁচু করে চলতে, নিজেদের অধিকার ও মর্যাদার জন্য প্রয়োজনে সংগ্রামে নামতে। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় তার এই শক্তিশালী অবস্থান, নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রশ্ন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনী দূত হিসেবে এক অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বরিয়া। সেখানে তাকে প্রশ্ন করা হয়, রাস্তাঘাটে নারীরা কীভাবে হয়রানি মোকাবিলা করবেন? সঙ্গে সঙ্গেই ঐশ্বরিয়া পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘অপর প্রান্তের মানুষটির চোখের দিকে না তাকালেই পার পেয়ে যাবেন ভাবছেন? তাহলে বলি, একদম নয়। মোকাবিলা করতে হেনস্তাকারীর চোখের দিকে সোজাসুজি তাকাতে শিখুন। মাথা উঁচু করে হাঁটুন।’

নারী হয়রানি মোকাবিলায় ঐশ্বরিয়া আত্মবিশ্বাসের ওপর জোর দিয়ে বলেন, নারীদের ভাবতে শেখা উচিত- ‘আমার শরীর, আমার সম্পদ।’ নিজের মূল্য নিয়ে কখনোই আপস করবেন না বা দ্বিধা-দ্বন্দ্বে ভুগবেন না। আত্মবিশ্বাস ধরে রাখুন এবং প্রয়োজনে নিজের জন্য নিজে উঠে দাঁড়ান ও লড়ুন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X